পরিত্যাগ

পরিত্যাগ [ pari-tyāga ] বি. বর্জন, পরিহার, ত্যাগ (গৃহ পরিত্যাগ, সংসার পরিত্যাগ)। [সং. পরি + ত্যাগ]।

পরিত্যক্তা

পরিত্যক্তা বিণ. (স্ত্রী.) বর্জিতা, যাকে ত্যাগ করা হয়েছে (স্বামীপরিত্যক্তা)।

পরিত্যক্ত

পরিত্যক্ত [ pari-tyakta ] বিণ. 1 বর্জিত, ত্যক্ত (বন্ধুদের দ্বারা পরিত্যক্ত); 2 ফাঁকা, যেখানে কেউ বাস করে না (পরিত্যক্ত বাড়ি)। [সং. পরি + √ ত্যজ্ + ত]। পরিত্যক্তা বিণ. (স্ত্রী.) বর্জিতা, যাকে ত্যাগ করা হয়েছে (স্বামীপরিত্যক্তা)।

পরিতোষ

পরিতোষ [ pari-tōṣa ] বি. গভীর তৃপ্তি, আনন্দ বা সন্তোষ (পরিতোষ বিধান করা, পরিতোষ লাভ করা)। [সং. পরি + √ তুষ্ + অ]। বিণ. পরিতুষ্ট।

পরিতৃপ্তি

পরিতৃপ্তি বি. গভীর বা পূর্ণ তৃপ্তি (ক্ষুধায় পরিতৃপ্তি)।

পরিতৃপ্ত

পরিতৃপ্ত [ pari-tṛpta ] বিণ. অতিশয় বা সম্পূর্ণরূপে তৃপ্ত (পরিতৃপ্ত অন্তর)। [সং.পরি + তৃপ্ত]। পরিতৃপ্তি বি. গভীর বা পূর্ণ তৃপ্তি (ক্ষুধায় পরিতৃপ্তি)।

পরিতুষ্টি

পরিতুষ্টি বি. গভীর তৃপ্তি, গভীর আনন্দ, পরিতোষ।

পরিতুষ্ট

পরিতুষ্ট [ pari-tuṣṭa ] বিণ. অতিশয় তৃপ্ত বা আনন্দিত, অতি খুশি। [সং. পরি + তুষ্ঠ]। স্ত্রী. পরিতুষ্টা। পরিতুষ্টি বি. গভীর তৃপ্তি, গভীর আনন্দ, পরিতোষ।

পরিতাপ

পরিতাপ [ pari-tāpa ] বি. 1 বিশেষ দুঃখ, মনস্তাপ বা খেদ; 2 আফশোস (বড়োই পরিতাপের বিষয়)। [সং. পরি + তাপ]।