পরিযায়ী

পরিযায়ী বিণ. যাতায়াতকারী; ভ্রমণশীল; বসবাসের জন্য অন্য দেশ গমনশীল, migratory (পরিযায়ী পাখি)।

পরিযাণ

পরিযাণ [ pari-yāṇa ] বি. 1 মাল বা যাত্রীর যাতায়াত, traffic (স.প.); 2 বসবাসের জন্য অন্য দেশে যাওয়া, migration (পাখির পরিযাণ)। [সং. পরি + √ যা + অন]। পরিযাণব্যবস্হাপক বি. পরিযাণের বন্দোবস্ত করার ভারপ্রাপ্ত আধিকারিক, traffic manager. পরিযায়ী বিণ. যাতায়াতকারী; ভ্রমণশীল; বসবাসের জন্য অন্য দেশ গমনশীল, migratory (পরিযায়ী পাখি)।

পরিম্লান

পরিম্লান [ pari-mlāna ] বিণ. অত্যন্ত ম্লান। [সং. পরি + ম্লান]।

পরিমোক্ষণ

পরিমোক্ষ, পরিমোক্ষণ [ pari-mōkṣa, pari-mōkṣaṇa ] বি. বন্ধন থেকে সম্পূর্ণ মুক্তি; পরিনির্বাণ। [সং. পরি + মোক্ষ, মোক্ষণ]।

পরিমোক্ষ

পরিমোক্ষ, পরিমোক্ষণ [ pari-mōkṣa, pari-mōkṣaṇa ] বি. বন্ধন থেকে সম্পূর্ণ মুক্তি; পরিনির্বাণ। [সং. পরি + মোক্ষ, মোক্ষণ]।

পরিমেল

পরিমেল [ pari-mēla ] বি. বিশেষ উদ্দেশ্যে গঠিত সংঘ, association (স.প.)। [সং. পরি + √ মিল্ + অ]। পরিমেলবন্ধ বি. পরিমেলের কার্যবিবরণী, memorandum of association.

পরিমেয়

পরিমেয় [ pari-mēẏa ] বিণ. 1 পরিমাণ নির্ধারণ করা যায় এমন, পরিমাণযোগ্য (অপরিমেয় দুঃখ); 2 সমীপ, finite (বি.প.)। [সং. পরি + √ মা + য]।

পরিমিতি

পরিমিতি বি. 1 মাপ; 2 নির্দিষ্ট মাত্রা বা পরিমাণ (পরিমিতিবোধ); 3 (গণি.) ভূমির পরিমাপনশাস্ত্র, ক্ষেত্রমিতি, mensuration (বি.প.)।