প পরিশীলিত পরিশীলিত বিণ. 1 চর্চা বা অনুশীলন করা হয়েছে এমন; 2 মার্জিত, শিষ্টতাসম্পন্ন (পরিশীলিত রুচি, পরিশীলিত ব্যবহার)।
প পরিশীলন পরিশীলন [ pari-śīlana ] বি. 1 সম্যক চর্চা, অনুশীলন; 2 আলিঙ্গন। [সং. পরি + √ শিল্ + অন]। পরিশীলিত বিণ. 1 চর্চা বা অনুশীলন করা হয়েছে এমন; 2 মার্জিত, শিষ্টতাসম্পন্ন (পরিশীলিত রুচি, পরিশীলিত ব্যবহার)।
প পরিশিষ্ট পরিশিষ্ট [ pari-śiṣṭa ] বি. গ্রন্হাদির শেষে সংযুক্ত মূল পাঠ্যবস্তুর অতিরিক্ত অংশ, appendix. ☐ বিণ. অবশিষ্ট, বাকি। [সং. পরি + √ শিষ্ +ত]।
প পরিলেখ পরিলেখ [ pari-lēkha ] বি. সীমানির্দেশক রেখা; নকশা; খসড়া, outline (বি.প.)। [সং. পরি + √ লিখ্ + অ]।
প পরিলিখিত পরিলিখিত [ pari-likhita ] বিণ. (জ্যামি.) চতুর্দিকে অঙ্কিত, circumscribed (বি. প.)। [সং. পরি + লিখিত]।
প পরিলক্ষিত পরিলক্ষিত [ pari-lakṣita ] বিণ. বিশেষভাবে দেখা হয়েছে বা লক্ষ করা হয়েছে এমন; পর্যবেক্ষণ করা হয়েছে এমন। [সং. পরি + লক্ষিত]।
প পরিরম্ভণ পরিরম্ভ, পরিরম্ভণ [ pari-rambha, pari-rambhaṇa ] বি. দৃঢ় আলিঙ্গন। [সং. পরি + √ রভ্ (বেগ, হঠকারিতা) + অ, অন]।
প পরিরম্ভ পরিরম্ভ, পরিরম্ভণ [ pari-rambha, pari-rambhaṇa ] বি. দৃঢ় আলিঙ্গন। [সং. পরি + √ রভ্ (বেগ, হঠকারিতা) + অ, অন]।
প পরিরক্ষণ পরিরক্ষণ [ pari-rakṣaṇa ] বি. 1 সংরক্ষণ; 2 ভালোভাবে রক্ষণাবেক্ষণ। [সং. পরি + রক্ষণ]। পরিরক্ষিত বিণ. 1 সংরক্ষিত; 2 ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা হয়েছে এমন।