পর্যবেক্ষণ

পর্যবেক্ষণ [ paryabēkṣaṇa ] বি. 1 পরিদর্শন, নিরীক্ষণ, মনোযোগের সঙ্গে লক্ষ করা; 2 (বিজ্ঞা.) প্রাকৃতিক ঘটনা অবেক্ষণ, observation (বি.প.)। [সং. পরি + অবেক্ষণ]। পর্যবেক্ষিত বিণ. পর্যবেক্ষণ করা হয়েছে এমন। পর্যবেক্ষণিকা বি. মানমন্দির, observatory.

পর্যবেক্ষক

পর্যবেক্ষক [ paryabēkṣaka ] বিণ. বি. পর্যবেক্ষণকারী, পরিদর্শক। [সং. পরি +অবেক্ষক]।

পর্যবসিত

পর্যবসিত বিণ. 1 সমাপ্তি লাভ করেছে এমন; 2 পরিণতি লাভ করেছে এমন, রূপান্তরিত (ক্রীড়াঙ্গন রণাঙ্গনে পর্যবসিত হল)।

পর্যবসান

পর্যবসান [ paryaba-sāna ] বি. 1 সমাপ্তি, শেষ, অবসান (দিনের পর্যবসানে); 2 পরিণতি, পরিণাম। [সং. পরি + অবসান]। পর্যবসিত বিণ. 1 সমাপ্তি লাভ করেছে এমন; 2 পরিণতি লাভ করেছে এমন, রূপান্তরিত (ক্রীড়াঙ্গন রণাঙ্গনে পর্যবসিত হল)।

পর্যন্ত

পর্যন্ত [ paryanta ] বি. সীমা, প্রান্ত (পর্যন্তভূমি)। ☐ (বাং.) অব্য. 1 অবধি (এদিক থেকে ওদিক পর্যন্ত); 2 ও, অপিচ, এমনকী (তিনি পর্যন্ত বুঝতে পারেননি)। [সং. + পরি + অন্ত]।

পর্যটক

পর্যটক বিণ. বি. ভ্রমণশীল; ভ্রমণকারী (ব্যক্তি)।

পর্যটন

পর্যটন [ paryaṭana ] বি. ব্যাপক ভ্রমণ। [সং. পরি + √ অট্ + অন]। পর্যটক বিণ. বি. ভ্রমণশীল; ভ্রমণকারী (ব্যক্তি)।

পর্যঙ্কবন্ধ

পর্যঙ্কবন্ধ বি. যোগশাস্ত্রমতে বিশেষ ভঙ্গিতে উপবেশন, বীরাসন।

পর্যঙ্ক

পর্যঙ্ক [ paryaṅka ] বি. 1 পালঙ্ক, মূল্যবান খাট; 2 (ভূগো.)নদীর অববাহিকা, basin (বি.প.)। [সং. + পরি + অঙ্ক]। পর্যঙ্কবন্ধ বি. যোগশাস্ত্রমতে বিশেষ ভঙ্গিতে উপবেশন, বীরাসন।

পর্বাহ

পর্বাহ [ parbāha ] বি. উত্সব বা পরবের দিন। [সং. পর্ব + অহন্]।