প পর্যাপ্ত পর্যাপ্ত [ paryāpta ] বিণ. 1 প্রচুর (পর্যাপ্ত মাছ পাওয়া গেছে); 2 যথেষ্ট, প্রয়োজন মিটাবার পক্ষে উপযুক্ত; 3 পরিমিত (পর্যাপ্ত বৃষ্টি); 4 সক্ষম। [সং. পরি + √ আপ্ + ত]। পর্যাপ্তি বি. প্রাচুর্য; পরিমিততা; পরিপূর্ণতা; সামর্থ্য।
প পর্যস্ত পর্যস্ত [ paryasta ] বিণ. 1 দূরীকৃত; 2 বিক্ষিপ্ত, চতুর্দিকে নিক্ষেপ করা হয়েছে এমন; 3 বিপর্যস্ত। [সং. পরি + √ অস্ + ত]।
প পর্যসন পর্যসন [ paryasana ] বি. 1 দূরীকরণ; 2 দূরে বা চতুর্দিকে ক্ষেপণ। [সং. পরি + √ অস্ (নিক্ষেপ) + অন]।