পানতি

পানতি [ pānati ] বি. উঁচু কিনারাযুক্ত থালাবিশেষ। [দেশি]।

পান্তা

পানতা, পান্তা [ pānatā, pāntā ] বি. জলে ভিজিয়ে রাখা বাসি ভাত। [< পানিতা]। পানতা ভাতে ঘি (আল.) অযথা উত্কৃষ্ট বস্তুর অপচয়।

পানতা

পানকৌড়ি

পানকৌড়ি [ pāna-kauḍ়i ] বি. জলে বিচরণকারী কালো রঙের মাছশিকারি পাখিবিশেষ, জলবায়স। [হি. পানি + সং. কুক্কুটী]।

পানক

পানক [ pānaka ] বি. সুমিষ্ট পানীয়, শরবত। [সং. পান + ক]।

পানুই

পানই, পানুই [ pāni, pānui ] বি. (প্রা. বাং.) পাদুকা, খড়ম (‘বাঁধা পানই হাতে লইও’: যাদবেন্দ্র)। [সং. উপানহ্]।

পানই