পানফল

পানিফল, পান-ফল বি. সবুজ রঙের ছোটো জলজ ফলবিশেষ।

পানিফল

পানিফল, পান-ফল বি. সবুজ রঙের ছোটো জলজ ফলবিশেষ।

পানবসন্ত

পানিবসন্ত, পান-বসন্ত বি. জলবসন্ত, গুটিকা রোগবিশেষ।

পানিবসন্ত

পানিবসন্ত, পান-বসন্ত বি. জলবসন্ত, গুটিকা রোগবিশেষ।

পানি

পানি [ pāni ] বি. জল। [হি. পানি < সং. পানীয়]। পানিকোটি বি. জলচর পাখিবিশেষ, পানকৌড়ি। পানিপাঁড়ে বি. পানীয় জল বিতরণের কাজে নিযুক্ত পশ্চিমা ব্রাহ্মণ। পানিফল, পান-ফল বি. সবুজ রঙের ছোটো জলজ ফলবিশেষ। পানিবসন্ত, পান-বসন্ত বি. জলবসন্ত, গুটিকা রোগবিশেষ।

পানাসক্ত

পানাসক্ত [ pānāsakta ] বিণ. সুরাপানে আসক্ত, মদ্যপ। [সং. পান + আসক্ত]। পানাসক্তি বি. সুরাপানে আসক্তি।

পানা

-পানা1 [ -pānā1 ] সদৃশার্থবাচক বাংলা তদ্ধিতপ্রত্যয়বিশেষ (চাঁদপানা মুখ)। [‘পনা’ প্রত্যয়ের রূপান্তর]। পানা2 [ pānā2 ] বি. শরবত (বেলের পানা)। [সং. পানক]। পানা3 [ pānā3 ] বি. শৈবালজাতীয় জলজ উদ্ভিদবিশেষ (পানাপুকুর, কচুরিপানা)। [সং. পর্ণ]। পানা4 [ pānā4 ] বি. বিস্তার, প্রস্হ (কাপড়টা পানায় প্রায় এক গজ)। [ফা. পনহ্]। পানা5 [ pānā5 ] ক্রি. পানানো। [প্রাকৃ. √ পণ্হ্অ < সং. প্র + √ স্নু তু. হি. √ পেন্হা]।

পান্তুয়া

পানতুয়া, পান্তুয়া [ pāna-tuẏā, pāntuẏā ] বি. কড়া করে ভাজা রসগোল্লাজাতীয় মিঠাইবিশেষ। [হি. পানি + ফা. তবা (তওয়া)]।

পানতুয়া

পানতুয়া, পান্তুয়া [ pāna-tuẏā, pāntuẏā ] বি. কড়া করে ভাজা রসগোল্লাজাতীয় মিঠাইবিশেষ। [হি. পানি + ফা. তবা (তওয়া)]।