পেল্লয়

পেল্লায়, (বিরল) পেল্লয় [ pēllāẏa, (birala) pēllaẏa ] বিণ. বিশাল, মস্ত (পেল্লায় বাড়ি ফেঁদেছে)। [সং. প্রলয়]।

পেল্লায়

পেল্লায়, (বিরল) পেল্লয় [ pēllāẏa, (birala) pēllaẏa ] বিণ. বিশাল, মস্ত (পেল্লায় বাড়ি ফেঁদেছে)। [সং. প্রলয়]।

পেলিকান

পেলিকান [ pēli-kāna ] বি. বড়ো থলির মতো ঠোঁটযুক্ত হাঁসজাতীয় পাখিবিশেষ, গগনবেড়। [ইং. pelican]।

পেলব

পেলব [ pēlaba ] বিণ. 1 অত্যন্ত কোমল (পেলব অঙ্গ); 2 মৃদু; 3 কৃশ, ক্ষীণ; 4 ভঙ্গুর; 5 লঘু। [সং. √ পিল্ + অব]। বি. পেলবতা।

পেরনো

পেরোনো, পেরনো [ pērōnō, pēranō ] বি. ক্রি. 1 পার হওয়া, অতিক্রম করা (নদী পেরোনো; রাস্তা পেরিয়েছে); 2 অতিবাহিত হওয়া (দশ দিন পেরিয়েছে, বয়স পঞ্চাশ পেরিয়ে গেছে)। [পারানো দ্র]।

পেরোনো

পেরোনো, পেরনো [ pērōnō, pēranō ] বি. ক্রি. 1 পার হওয়া, অতিক্রম করা (নদী পেরোনো; রাস্তা পেরিয়েছে); 2 অতিবাহিত হওয়া (দশ দিন পেরিয়েছে, বয়স পঞ্চাশ পেরিয়ে গেছে)। [পারানো দ্র]।

পেয়ে

-পেয়ে [ -pēẏē ] বিণ. পা-যুক্ত, পা-বিশিষ্ট (চারপেয়ে)। [বাং. পায়া]।

পেয়ালা

পেয়ালা [ pēẏālā ] বি. চা ইত্যাদি পান করার হাতলযুক্ত ছোটো কাপ; পানপাত্র। [ফা. পিয়ালা]।

পেয়ারা

পেয়ারা1 [ pēẏārā1a ] দ্র পেয়ার। পেয়ারা2 [ pēẏārā2 ] বি. প্রচুর ছোটো বীজযুক্ত সুপরিচিত ক্রান্তীয় ফল বা তার গাছ। [পো. pera]।