প পেশী পেশি, পেশী [ pēśi, pēśī ] বি. 1 শরীরের যে-কোনো অংশের মাংসপিণ্ড, muscle; 2 তরবারির খাপ বা কোষ। [সং. √ পিশ্ + ই, ঈ]। পেশিশক্তি বি. 1 পেশির শক্তি; 2 (আল.) দৈহিক শক্তি, বাহুবল।
প পেশি পেশি, পেশী [ pēśi, pēśī ] বি. 1 শরীরের যে-কোনো অংশের মাংসপিণ্ড, muscle; 2 তরবারির খাপ বা কোষ। [সং. √ পিশ্ + ই, ঈ]। পেশিশক্তি বি. 1 পেশির শক্তি; 2 (আল.) দৈহিক শক্তি, বাহুবল।
প পেশা পেশা [ pēśā ] বি. 1 বৃত্তি, ব্যাবসা; 2 (আল.) জীবিকা; 3 অভ্যাস। [ফা.]। পেশাকার বি. বেশ্যা, গণিকা। পেশাদার বিণ. কোনো কাজ কেবল ব্যাবসা হিসাবে করে এমন, ব্যবসায়ী। পেশাদারি বি. পেশাদারের বৃত্তি বা কাজ। ☐ বিণ. পেশাদারসম্বন্ধীয় (পেশাদারি দৃষ্টিভঙ্গি)।
প পেশ পেশ [ pēśa ] বি. 1 সম্মুখে স্হাপন (নজরানা পেশ করা); 2 নিবেদন, দাখিল (আরজি পেশ করা)। [ফা. পেশ]। পেশকস বি. নজরানা, উপহার। পেশকার বি. যে কর্মচারী বিচারকের সামনে প্রয়োজনীয় নথিপত্র উপস্হাপিত করে বা তা সংরক্ষণ করে। পেশকারি বি. পেশকারের কাজ বা পদ (বড়ো আদালতে পেশকারি করে)।