ন নোংরা নোংরা [ nōṃrā ] বিণ. 1 ময়লা (নোংরা কাপড়, নোংরা বিছানা); 2 ঘৃণা (নোংরা অভ্যাস); 3 অশুচি; 4 অশ্লীল (নোংরা কথা)। ☐ বি. আবর্জনা, জঞ্জাল (নোংরা ফেলার জায়গা)। [বাং. তু. সং. ন্যঙ্গতা (=অশ্লীলতা)]। নোংরামি, নোংরামো বি. নোংরা ভাব বা আচরণ।
ন নৈবিদ্যি নৈবদ্য, (কথ্য) নৈবিদ্যি [ naibadya, (kathya) naibidyi ] বি. দেবতাকে যে সামগ্রী নিবেদন করা হয়। [সং. নিবেদ + য]।
ন নৌবাহিনী নৌবাহিনী, নৌসেনা, নৌসৈন্য বি. যুদ্ধে নিযুক্ত জাহাজি সৈন্যদল; জলযুদ্ধের জন্য নিযুক্ত সৈন্য।
ন নৌবাহী নৌবাহী বিণ. নৌকাদি চালনার পক্ষে উপযুক্ত (নৌবাহী নদী)। ☐ বি. বিণ. নৌকাচালনাকারী (‘নৌবাহী নৌকা টাণঅ গুণে’: চর্যা.)।