ন নদ নদ [ nada ] বি. নদী -র পুংলিঙ্গ, ব্রহ্মপুত্র, অজয়, দামোদর প্রভৃতি পুংবাচক নামযুক্ত জলপ্রবাহ। [সং. √ নদ্ + অ]।
ন নত্তা নত্তা [ nattā ] বি. নবজাতকের জন্মের নবম দিনে পালনীয় হিন্দু সংস্কারবিশেষ (‘নত্তা কৈল নয় দিনে’: ক. ক.)। [দেশি]।
ন নতোদর নতোদর [ natōdara ] বিণ. মধ্যভাগ নত এমন অর্থাত্ কড়াই চাটু প্রভৃতির পেটের মতো, concave. [সং. নত + উদর]।