দুমদুম

দুমদুম, দুমদাম বি. অব্য. ক্রমাগত দুম শব্দ।

দুম

দুম [ duma ] বি. অব্য. মৃদু দুড়ুম শব্দ। [ধ্বন্যা.]। দুমদুম, দুমদাম বি. অব্য. ক্রমাগত দুম শব্দ। দুমাদুম ক্রি-বিণ. ক্রমাগত দুম শব্দ করে (দুমাদুম কিল মারা)।

দুপুর

দুপুর [ dupura ] বি. দ্বিপ্রহর (দিন-দুপুরে, রাত-দুপুরে)। [সং. দ্বিপ্রহর]।

দুপদাপ

দুপদাপ বি. অব্য. ক্রমাগত দুপ শব্দ (দুপদাপ শব্দ করে সিঁড়ি দিয়ে নামতে লাগল)।

দুপ

দুপ [ dupa ] বি. অব্য. ধপ থেকে মৃদুতর আওয়াজ, ধুপ আওয়াজ। [ধ্বন্যা.]। দুপদাপ বি. অব্য. ক্রমাগত দুপ শব্দ (দুপদাপ শব্দ করে সিঁড়ি দিয়ে নামতে লাগল)।

দুন্দুভি

দুন্দুভি [ dundubhi ] বি. দামামাজাতীয় প্রাচীন রণবাদ্যবিশেষ (দুন্দুভি নিনাদ)। [সং. দুন্দু + √ উভ্ + ই]।

দুনিয়াদারি

দুনিয়াদারি বি. 1 সাংসারিক বুদ্ধি; 2 সংসারধর্ম; 3 বিষয়বুদ্ধি, পাটোয়ারি বুদ্ধি।

দুধ ছানা হওয়া

দুধ ছেঁড়া, দুধ কাটা, দুধ ছানা হওয়া ক্রি. বি. টক জিনিসের সংস্পর্শে দুধ বিকৃত হওয়া।

দুধ কাটা

দুধ ছেঁড়া, দুধ কাটা, দুধ ছানা হওয়া ক্রি. বি. টক জিনিসের সংস্পর্শে দুধ বিকৃত হওয়া।