দ দুমড়ানো দুমড়ানো, দোমড়ানো [ dumaḍ়ānō, dōmaḍ়ānō ] ক্রি. 1 মোচড়ানো; 2 বাঁকানো (শরীর দুমড়ানো); 3 কোঁচকানো (কাগজটাকে এভাবে দুমড়াল কে?)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। [দেশি]।
দ দুম দুম [ duma ] বি. অব্য. মৃদু দুড়ুম শব্দ। [ধ্বন্যা.]। দুমদুম, দুমদাম বি. অব্য. ক্রমাগত দুম শব্দ। দুমাদুম ক্রি-বিণ. ক্রমাগত দুম শব্দ করে (দুমাদুম কিল মারা)।
দ দুপ দুপ [ dupa ] বি. অব্য. ধপ থেকে মৃদুতর আওয়াজ, ধুপ আওয়াজ। [ধ্বন্যা.]। দুপদাপ বি. অব্য. ক্রমাগত দুপ শব্দ (দুপদাপ শব্দ করে সিঁড়ি দিয়ে নামতে লাগল)।
দ দুন্দুভি দুন্দুভি [ dundubhi ] বি. দামামাজাতীয় প্রাচীন রণবাদ্যবিশেষ (দুন্দুভি নিনাদ)। [সং. দুন্দু + √ উভ্ + ই]।