দ দুরাশয় দুরাশয় [ durāśaẏa ] বি. দুরভিসন্ধি, কুমতলব। ☐ বিণ. দুরভিসন্ধিযুক্ত, দুষ্ট অভিপ্রায়যুক্ত। [সং. দুর্ + আশয়]।
দ দুরালাপ দুরালাপ [ durālāpa ] বি. দুষ্ট বাক্য, মন্দ কথা; গালি। ☐ বিণ. কটুভাষী, মন্দভাষী। [সং. দুর্ + আলাপ]।
দ দুরারোহ দুরারোহ [ durārōha ] বিণ. 1 আরোহণ করা শক্ত এমন; অত্যন্ত উঁচু; 2 দুর্গম। [সং. দুর্ + আ + √ রুহ্ + অ]।
দ দুরারোগ্য দুরারোগ্য [ durārōgya ] বিণ. সহজে আরোগ্য হয় না এমন, দুশ্চিকিত্সা (দুরারোগ্য ব্যাধি). [সং. দুর্ + আরোগ্য]।
দ দুরাধর্ষ দুরাধর্ষ [ durādharṣa ] বিণ. দুর্ধর্ষ, দুর্দান্ত, দুর্দমনীয়; যাকে দমন বা পরাভূত করা যায় না। [সং. দুর্ + আ √ ধৃষ্ + ণিচ্ + অ]।
দ দুরাত্মা দুরাত্মা [ durātmā ] (-ত্মন্) বিণ. 1 পাপিষ্ঠ, দুর্বৃত্ত; 2 দুঃশীল, দুশ্চরিত্র; 3 অত্যাচারী। [সং. দুর্ + আত্মন্]।
দ দুরাচার দুরাচার [ durācāra ] বিণ. 1 দুর্বৃত্ত, পাপিষ্ঠ; 2 কদাচারী; 3 অতি কষ্টে আচরণ বা পালন করা যায় এমন। ☐ বি. দুর্বৃত্ততা, অসত্ বা অন্যায় আচরণ; কদাচার। [সং. দুর্ + আচার]। স্ত্রী. দুরাচারিণী।