দ দুর্মুখ দুর্মুখ [ durmukha ] বিণ. কটুভাষী, অপ্রিয়ভাষী। ☐ বি. (রামায়ণে) রামচন্দ্রের গুপ্তচরবিশেষ। [সং. দুর্ + মুখ]।
দ দুর্ভর দুর্ভর [ durbhara ] বিণ. 1 দুর্বহ, গুরুভার, বহন করা শক্ত এমন; 2 দুঃসহ, অসহ্য। [সং. দুর্ + √ ভৃ + অ]। বি.দুর্ভরতা।
দ দুর্ভগ দুর্ভগ [ durbhaga ] বিণ. অভাগা, ভাগ্যহীন। [সং. দুর্ + ভগ]। দুর্ভগা বিণ. (স্ত্রী.) 1 অভাগিনী; 2 স্বামীর প্রেমে বঞ্চিতা।
দ দুর্ভক্ষ্য দুর্ভক্ষ্য [ durbhakṣya ] বিণ. খাওয়া যায় না বা কষ্টকর এমন (দুর্ভক্ষ্য খাদ্য)। [সং. দুর্ + ভক্ষ্য]।
দ দুর্বোধ্য দুর্বোধ্য বিণ. বোঝা শক্ত এমন, দুর্বোধ (দুর্বোধ্য কবিতা, দুর্বোধ্য রহস্য, দুর্বোধ্য আচরণ)।
দ দুর্বোধ দুর্বোধ [ durbōdha ] বিণ. বোঝা শক্ত এমন, দুর্জ্ঞেয় (দুর্বোধ কবিতা)। [সং. দুর্ + √ বুধ্ + অ]। দুর্বোধ্য বিণ. বোঝা শক্ত এমন, দুর্বোধ (দুর্বোধ্য কবিতা, দুর্বোধ্য রহস্য, দুর্বোধ্য আচরণ)।