দ দুর্যোগ দুর্যোগ [ duryōga ] বি. 1 ঝড়বৃষ্টি প্রভৃতি প্রাকৃতিক প্রতিকূলতাপূর্ণ সময় (দুর্যোগের রাত, দুর্যোগের মধ্যে রাস্তায় বেরোনো); 2 দুর্দিন, দুঃসময়। [সং. দুর্ + যোগ]।
দ দুল দুল [ dula ] বি. স্ত্রীলোকের কানের গহনাবিশেষ, ছোট ঝুলন্ত কর্ণভূষণবিশেষ। [বাং. দুল্ (< সং. দুল্) + অ]।
দ দুর্হৃদ দুর্হৃদ [ durhṛda ] বিণ. 1 বন্ধু হিসাবে যে ভালো নয়; 2 শত্রুভাবাপন্ন (‘দুর্হৃদ মানুষ কিংবা কুটিল দেবতা’: সু.দ.)। [সং. দুর্ + হৃদ্ (বহু.)]।
দ দুর্লভ দুর্লভ [ durlabha ] বিণ. 1 পাওয়া দুঃসাধ্য এমন, দুষ্প্রাপ্য (দুর্লভ সম্মান); 2 বিরল; 3 দুর্মূল্য। [সং. দুর্ + √ লভ্ + অ]। বি. দুর্লভতা।
দ দুর্মর দুর্মর [ durmara ] বিণ. 1 কিছুতেই মত বদলায় না এমন; 2 পরিবর্তনবিরোধী; 3 অতি রক্ষণশীল, die-hard (দুর্মর প্রাচীনপন্হী)। [সং. দুর্ + √ মৃ + অ]। বি. দুর্মরতা।
দ দুর্মনা দুর্মনা [ durmanā ] (-নস্) বিণ. 1 উদ্বিগ্নচিত্ত, দুর্ভাবনাগ্রস্তl; 2 বিষণ্ণ, দুঃখ পাচ্ছে বা ভোগ করছে এমন। [সং. দুর্ + মনস্]। দুর্মনায়-মান বিণ. দুর্ভাবনা করছে এমন।