দুর্লঙ্ঘ্য

দুর্লঙ্ঘ, দুর্লঙ্ঘ্য [ durlaṅgha, durlaṅghya ] বিণ. লঙ্ঘন করা বা ডিঙানো শক্ত এমন, দুরতিক্রম্য (দুর্লঙ্ঘ বাধা, দুর্লঙ্ঘ্য প্রাচীর)। [সং. দুর্ + লঙ্ঘ, লঙ্ঘ্য]। বি. দুর্লঙ্ঘতা, দুর্লঙ্ঘ্যতা।

দুর্লঙ্ঘতা

দুর্লঙ্ঘতা, দুর্লঙ্ঘ্যতা বি. দুর্লঙ্ঘ, দুর্লঙ্ঘ্য।

দুর্লঙ্ঘ

দুর্লঙ্ঘ, দুর্লঙ্ঘ্য [ durlaṅgha, durlaṅghya ] বিণ. লঙ্ঘন করা বা ডিঙানো শক্ত এমন, দুরতিক্রম্য (দুর্লঙ্ঘ বাধা, দুর্লঙ্ঘ্য প্রাচীর)। [সং. দুর্ + লঙ্ঘ, লঙ্ঘ্য]। বি. দুর্লঙ্ঘতা, দুর্লঙ্ঘ্যতা।

দুর্লক্ষ্য

দুর্লক্ষ্য [ durlakṣya ] বিণ. লক্ষ করা বা দেখতে পাওয়া শক্ত এমন, সহজে দৃশ্যমান নয় এমন। [সং. দুর্ + √ লক্ষ্ + য]। বি. দুর্লক্ষ্যতা।

দুর্লক্ষণ

দুর্লক্ষণ [ durlakṣaṇa ] বি. অশুভ লক্ষণ। ☐ বিণ. অশুভ লক্ষণযুক্ত। [সং. দুর্ + লক্ষণ]। স্ত্রী. দুর্লক্ষণা।

দুর্যোধন

দুর্যোধন [ duryōdhana ] বি. (মহাভারতে) ধৃতরাষ্ট্রের জ্যেষ্ঠপুত্র। [সং. দুর্ + √যুধ্ + অন]।