দ্বীপান্তর

দ্বীপান্তর বি. 1 অন্য দ্বীপ (‘নব নব পবনভরে, যাব দ্বীপে দ্বীপান্তরে’: রবীন্দ্র); 2 দূরবর্তী দ্বীপে নির্বাসন।

দ্বৈপায়ন

দ্বৈপায়ন [ dbaipāẏana ] বি. (যমুনাদ্বীপে জন্মেছিলেন বলে) ব্যাসদেব। [সং. দ্বীপ + অয়ন + অ (স্বার্থে)]। দ্বৈপায়নতা বি. দ্বীপে বাস বা বসতি (‘ইংরেজের দ্বৈপায়নতা ইংরেজের পক্ষে একটা বড় সুযোগ’: রবীন্দ্র)। কৃষ্ণদ্বৈপায়ন দ্র কৃষ্ণ।

দ্বৈপ

দ্বৈপ [ dbaipa ] বিণ. 1 দ্বীপসম্বন্ধীয়; 2 চিতাবাঘসম্বন্ধীয়। [সং. দ্বীপ + অ, দ্বীপিন্ + অ]। দ্বৈপ্য বিণ. দ্বীপসম্বন্ধীয়।

দ্বৈতাদ্বৈত

দ্বৈতাদ্বৈত বি. জীবাত্মা ও পরমাত্মার ভেদ ও অভেদ; দার্শনিক নিম্বার্কাচার্যের মতবাদ।

দ্বৈতশাসন

দ্বৈতশাসন বি. এক রাষ্ট্রে বা রাজ্যে দুই শাসনকর্তার যুগপত্ শাসন।

দ্বৈতবাদী

দ্বৈতবাদী (-দিন্) বিণ. দ্বৈতবাদে বিশ্বাসী; দ্বৈতবাদ মানে এমন।

দ্বৈতবাদ

দ্বৈতবাদ বি. জীবাত্মা ও পরমাত্মা কিংবা প্রকৃতি ও পুরুষ ভিন্ন-এই দার্শনিক মত।

দ্বৈত

দ্বৈত [ dbaita ] বি. 1 দ্বিত্ব; দ্বিবিধত্ব; 2 দুইয়ের সত্তা; 3 প্রাচীন ভারতের অরণ্যবিশেষ। ☐ বিণ. 1 দ্বিবিধ (দ্বৈত সত্তা, দ্বৈত ভূমিকা); 2 দুজনে মিলে করা হয় এমন (দ্বৈতসংগীত)। দ্বৈতবাদ বি. জীবাত্মা ও পরমাত্মা কিংবা প্রকৃতি ও পুরুষ ভিন্ন-এই দার্শনিক মত। দ্বৈতবাদী (-দিন্) বিণ. দ্বৈতবাদে বিশ্বাসী; দ্বৈতবাদ মানে এমন। দ্বৈতশাসন বি. এক রাষ্ট্রে বা রাজ্যে দুই শাসনকর্তার যুগপত্ শাসন। দ্বৈতসংগীত বি. দুজনে মিলে গাওয়া হয় এমন গান, duet. দ্বৈতাদ্বৈত বি. জীবাত্মা ও পরমাত্মার ভেদ ও অভেদ; দার্শনিক নিম্বার্কাচার্যের মতবাদ।