দ্বীপ

দ্বীপ [ dbīpa ] বি. চারিদিকে জল বা সমুদ্রবেষ্টিত স্হলভাগ। [সং. দ্বি + অপ্ + অ]। দ্বীপান্তর বি. 1 অন্য দ্বীপ (‘নব নব পবনভরে, যাব দ্বীপে দ্বীপান্তরে’: রবীন্দ্র); 2 দূরবর্তী দ্বীপে নির্বাসন। দ্বীপান্তরিত বিণ. দূরবর্তী কোনো দ্বীপে নির্বাসিত।

দ্বিশততম

দ্বিশততম বিণ. 2 সংখ্যক। স্ত্রী. দ্বিশততমী।

দ্বিশত

দ্বিশত বি. বিণ. 2 সংখ্যা বা সংখ্যক, দুই শত।

দ্বিরুক্তি

দ্বিরুক্তি বি. দ্বিতীয়বার উক্তি বা উল্লেখ; আপত্তিজ্ঞাপন (দ্বিরুক্তি না করে কাজটা করল)।

দ্বিরুক্ত

দ্বিরুক্ত বিণ দুইবার কথিত লিখিত বা উল্লিখিত।