দ দুষ্প্রবেশ দুষ্প্রবেশ, দুষ্প্রবেশ্য [ duṣprabēśa, duṣprabēśya ] বিণ. 1 যেখানে প্রবেশ করা দুঃসাধ্য, দুর্গম; 2 দুরধিগম্য, যে বিষয়ের মধ্যে প্রবেশ করা কঠিন, দুর্জ্ঞেয়। [সং. দুর্ +প্রবেশ, প্রবেশ্য]।
দ দুষ্প্রবৃত্তি দুষ্প্রবৃত্তি [ duṣprabṛtti ] বি. অসত্ বিষয়ে রুচি বা প্রবৃত্তি। [সং. দুর্ + প্রবৃত্তি]।
দ দুষ্প্রধর্ষ দুষ্প্রধর্ষ [ duṣpradharṣa ] বিণ. 1 প্রবল পরাক্রান্ত, দুর্ধর্ষ; 2 অপরাজেয়। [সং. দুর্ + প্র + √ ধৃষ্ + অ]।
দ দুষ্পচ দুষ্পাচ্য, দুষ্পচ [ duṣpācya, duṣpaca ] বিণ. হজম করা বা হওয়া দুঃসাধ্য এমন (দুষ্পাচ্য খাবার)। [সং. দুর্ + পাচ্য, পচ]। বি. দুষ্পাচ্যতা।
দ দুহানো দুহানো, দোহানো, দোয়ানো ক্রি. দোহন করা, দুধ দোহন করা (গোরু দোহানো, গোরু দোয়ানো)। ☐ বি. উক্ত অর্থে।
দ দুহা দুহা, দোহা, (কথ্য) দোয়া [ duhā, dōhā, (kathya) dōẏā ] ক্রি. দোহন করা (দুধ দোয়া)। ☐ বি. দোহন। [সং. √ দুহ্ + বাং. আ]। দুহানো, দোহানো, দোয়ানো ক্রি. দোহন করা, দুধ দোহন করা (গোরু দোহানো, গোরু দোয়ানো)। ☐ বি. উক্ত অর্থে।
দ দুস্তর দুস্তর [ dustara ] বিণ.পার হওয়া দুঃসাধ্য এমন (‘দুস্তর পারাবার’: নজরুল)। [সং. দুর্ + √ তৃ + অ]। বি. দুস্তরতা।