দ দূর্বা দূর্বা [ dūrbā ] বি. ছোটো ঘাসবিশেষ। [সং. √ দূর্ব্ + অ + আ (স্ত্রী.)]। দূর্বাদল বি. দূর্বাঘাসের পাতা। দূর্বাদলশ্যাম বিণ. দূর্বাঘাসের পাতার মতো শ্যামবর্ণযুক্ত। দূর্বাষ্টমী বি. ভাদ্র মাসের শুক্লাষ্টমী।
দ দূতী দূতী [ dūtī ] বি. 1 স্ত্রী-দূত; সংবাদবাহিকা; 2 প্রণয়ী-প্রণয়িনীর মধ্যে সংবাদ বা পত্র আদান-প্রদানকারিণী, কুটনি। [সং. দূত + ঈ]।
দ দূত দূত [ dūta ] বি. 1 যে সংবাদ বহন করে; 2 চর; 3 (বর্ত.) প্রতিনিধি বা সংযোগরক্ষাকারী রাষ্ট্রদূত। [সং. √ দূ + ত]। বি. দৌত্য, দূতগিরি।