দূরদর্শন

দূরদর্শন বি. 1 দূর থেকে নিরীক্ষণ; 2 যে যন্ত্রের সাহায্যে দূরের বস্তু দেখতে পারা যায়, television; 3পরিণামদর্শন, দূরদৃষ্টি।

দূরত্ব

দূরতা, দূরত্ব বি. ব্যবধান; পার্থক্য।

দূরতা

দূরতা, দূরত্ব বি. ব্যবধান; পার্থক্য।

দূরত

দূরত (-তস্), (বর্জি.) দূরতঃ অব্য. ক্রি-বিণ. দূর থেকে।

দূর-ছাই করা

দূর-ছাই করা ক্রি. বি. অবজ্ঞা করা (এটা কিন্তু দূর-ছাই করার মতো জিনিস নয়)।

দূর করা

দূর করা ক্রি. বি. বিতাড়িত বহিষ্কৃত বা দূরীভূত করা (ময়লা দূর করা, অশিক্ষা দূর করা, রোগ দূর করা)

দূরিত

দূরিত বিণ. দূর করা হয়েছে এমন (বিপদ দূরিত হয়েছে)।

দূর

দূর [ dūra ] বি. 1 ব্যবধান, অন্তর (কত দূর?); 2 দূরবর্তী স্হান, নিকট নয় এমন দেশ বা স্হান (দূর থেকে দেখা, ‘দূরের বন্ধু’: রবীন্দ্র); 3 অবিষয় (ভালো খেলা দূর থাক, সে তো খেলেই না)। ☐ বিণ. 1 অনিকট, কাছের নয় এমন (‘দূরদেশী সেই রাখাল ছেলে’: রবীন্দ্র); 2 ব্যাপক, গভীর (দূরদৃষ্টি); 3 বিস্তৃত (দূরপথ); 4 বিতাড়িত, বহিষ্কৃত (বাড়ি থেকে দূর করা, আপদ দূর হয়েছে); 5 অপগত, দূরীভূত (বিপদ দূর হয়েছে)। ☐ অব্য. ঘৃণা লজ্জা বিরক্তি অবিশ্বাস অসম্মতি প্রভৃতি ভাবপ্রকাশক (দূর ছাই, দূর দূর, ভালো লাগে না)। [সং. দূর + √ ই + র]। দূর করা ক্রি. বি. বিতাড়িত বহিষ্কৃত বা দূরীভূত করা (ময়লা দূর করা, অশিক্ষা দূর করা, রোগ দূর করা) দূরগ, দূরগামী(-মিন্) বিণ. দূরে গমন করে এমন।...

দূরাগত

দূরাগত বিণ. দূর থেকে আগমনকারী বা আগত (দূরাগত ধ্বনি)।