দৃঢ়মূল
দৃঢ়মূল বিণ. 1 যার মূল দৃঢ়ভাবে মাটিতে প্রোথিত; 2(আল.) গভীরভাবে প্রতিষ্ঠিত (দৃঢ়মূল সংস্কার, দৃঢ়মূল বিশ্বাস); 3 অনড়। দৃঢ়সন্ধ বিণ. দৃঢ়প্রতিজ্ঞ। দৃঢ়ীকরণ বি. শক্ত বা পোক্ত করা; সুপ্রতিষ্ঠিত করা। দৃঢ়ীকৃত বিণ. পোক্ত বা মজবুত করা হয়েছে এমন; সুপ্রতিষ্ঠিত করা হয়েছে এমন। দৃঢ়ীভবন বি. শক্ত বা কঠিন হওয়া; জমাট হওয়া; সুপ্রতিষ্ঠিত হওয়া। দৃঢ়ীভূত বিণ. জমাট, পোক্ত বা মজবুত হয়েছে এমন; সুপ্রতিষ্ঠিত।
দূষণ
দূষণ [ dūṣaṇa ] বি. 1 দোষারোপ, দোষ দেওয়া, দোষ দেখানো; 2 অপবিত্র করা; 3 কলুষ সৃষ্টি (পরিবেশ দূষণ); 4 রামায়ণোক্ত রাক্ষসবিশেষ। ☐ বিণ. দূষক। [সং. √ দুষ্ + ণিচ্ = দূষি + অন]। দূষণীয়, দূষ্য বিণ. দোষারোপযোগ্য, নিন্দনীয় (বাল্যবিবাহ সর্বৈব দূষণীয়)। দূষয়িতা (-তৃ) বি. দূষক, যে দোষারোপ করে। দূষিত বিণ. দোষযুক্ত, কলুষিত, অপবিত্র, বিষিত (দূষিত বায়ু, দূষিত চরিত্র)। স্ত্রী. দূষিতা।