দেবতা

দেবতা বি. দেবদেবী (মূলত স্ত্রীলিঙ্গ হলেও বাংলায় উভয়লিঙ্গে ব্যবহৃত)।

দেবতরু

দেবতরু বি. স্বর্গের পঞ্চবৃক্ষ যথা মন্দার পারিজাত সন্তান কল্পবৃক্ষ ও হরিচন্দন।

দেবখাত

দেবখাত বি. কোনো মানুষ খোঁড়েনি এমন স্বাভাবিক জলাশয়, হ্রদ।

দেবকুল

দেবকুল বি. 1 মন্দির, দেবালয়; 2 দেবগণ।

দেবী

দেবী [ dēbī ] বি. 1 দেব -এর স্ত্রীলিঙ্গ; 2 দুর্গা, ভগবতী, পরমেশ্বরী, আদ্যাশক্তি; 3 মহিলাদের বিশেষত প্রণম্যাদের নাম বা সম্পর্ক উল্লেখের পরে প্রযোজ্য সম্মানসূচক শব্দ (মাতৃদেবী, বাসন্তীদেবী)। [স. দেব +ঈ]। দেবীপক্ষ বি. মহালয়ার পর প্রতিপদ থেকে পরবর্তী পূর্ণিমা পর্যন্ত যে পক্ষকালে দেবী দুর্গার পূজা হয়। দেবীপুরাণ বি. চণ্ডীমাহাত্ম্য সম্বন্ধীয় উপপুরাণবিশেষ। দেবীমাহাত্ম্য বি. মার্কণ্ডের পুরাণের যে অংশে চণ্ডিকাদেবীর মাহাত্ম্য বর্ণিত হয়েছে, চণ্ডী। দেবীসূক্ত বি. মহালক্ষ্মীদেবীর স্তুতিরূপ মন্ত্র।

দেব

দেব [ dēba ] বি. 1 ঈশ্বর; 2 স্বর্গের অধিবাসী পুরুষদেবতা; 3 রাজা প্রভু গুরুজন ব্রাহ্মণ বা তত্স্হানীয় ব্যক্তিদের সম্বোধন বা উল্লেখের সময় তাঁদের প্রতি প্রযোজ্য শব্দ (পিতৃদেব, গুরুদেব, পরমহংসদেব); 4 ব্রাহ্মণের উপাধিবিশেষ (দেবশর্মা); 5 প্রধান বা শ্রেষ্ঠজন (ভুদেব, নরদেব)। [সং. √ দিব্ + অ]। স্ত্রী. দেবী। দেবকাষ্ঠ বি. দেবদারু গাছ। দেবকুল বি. 1 মন্দির, দেবালয়; 2 দেবগণ। দেবখাত বি. কোনো মানুষ খোঁড়েনি এমন স্বাভাবিক জলাশয়, হ্রদ। দেবগুরু বি. বৃহস্পতি। দেবগৃহ বি. দেবালয়, মন্দির। দেবচর্যা বি. দেবতার পূজা। দেবচ্ছদ বি. শতনরি হার। দেবতরু বি. স্বর্গের পঞ্চবৃক্ষ যথা মন্দার পারিজাত সন্তান কল্পবৃক্ষ ও হরিচন্দন। দেবতা বি. দেবদেবী (মূলত স্ত্রীলিঙ্গ হলেও বাংলায় উভয়লিঙ্গে ব্যবহৃত)। দেবতুল্য বিণ. দেবতার সদৃশ, দেবতার মতো। দেবত্ব বি. দেবতার ধর্ম গুণ অবস্হা ও ঐশ্বর্য। দেবত্র, (কথ্য) দেবোত্তর বিণ. দেবতার সেবার জন্য উত্সর্গীকৃত (দেবত্র সম্পত্তি)। ☐ বি....

দেনো

দেনো [ dēnō ] বিণ. 1 দানের যোগ্য; 2 ক্রিয়াকর্মে বা দানে পাওয়া গেছে বা দেওয়া হয়েছে এমন (দেনো গামছা)। [সং. দান > বাং. অর্থে দান + উয়া > ও]।