দেব্যা

দেব্যা [ dēbyā ] (বর্ত. অপ্র.) বিধবা ব্রাহ্মণ নারীদের নামের শেষে ব্যবহৃত উপনাম বা পদবিবিশেষ। [সং. দেবী]।

দেবোপম

দেবোপম [ dēbōpama ] বিণ. দেবতুল্য, দেবোচিত, দেবসদৃশ (দেবোপম কান্তি)। [সং. দেব + উপমা (সমাসান্ত)]।

দেবোচিত

দেবোচিত [ dēbōcita ] বিণ. দেবতুল্য (দেবোচিত কান্তি)। [সং. দেব + উচিত]।

দেবেশ

দেবেশ [ dēbēśa ] বি. 1 দেবতাদের প্রধান, শিব; 2 গীতায় উক্ত পুরুষোত্তম শ্রীকৃষ্ণ (‘প্রসীদ দেবেশ জগন্নিবাস’)। [সং. দেব + ঈশ]।

দেবেন্দ্র

দেবেন্দ্র [ dēbēndra ] বি. দেবরাজ ইন্দ্র। [সং. দেব + ইন্দ্র]।

দেবীসূক্ত

দেবীসূক্ত বি. মহালক্ষ্মীদেবীর স্তুতিরূপ মন্ত্র।

দেবীমাহাত্ম্য

দেবীমাহাত্ম্য বি. মার্কণ্ডের পুরাণের যে অংশে চণ্ডিকাদেবীর মাহাত্ম্য বর্ণিত হয়েছে, চণ্ডী।

দেবীপুরাণ

দেবীপুরাণ বি. চণ্ডীমাহাত্ম্য সম্বন্ধীয় উপপুরাণবিশেষ।

দেবীপক্ষ

দেবীপক্ষ বি. মহালয়ার পর প্রতিপদ থেকে পরবর্তী পূর্ণিমা পর্যন্ত যে পক্ষকালে দেবী দুর্গার পূজা হয়।

দেবাশ্রিত

দেবাশ্রিত [ dēbāśrita ] বিণ. দেবতাদের দ্বারা রক্ষিত; দেবতার অনুগ্রহপ্রাপ্ত। [সং. দেব + আশ্রিত]।