দেরি

দেরি [ dēri ] বি. বিলম্ব। [ফা. দের্]।

দেরাজ

দেরাজ [ dērāja ] বি. টেবিল, আলমারি প্রভৃতির মধ্যেকার বাক্সবিশেষ, টানা, drawer. [ফা. দরাজ্]।

দেরকো

দেরকো [ dērakō ] বি. কাঠের তৈরি পিলশুজ, কাঠের তৈরি দীপাধার। [সং. দীপবৃক্ষ]।

দের

-দের [ -dēra ] সম্বন্ধপদে বহুবচনের বিভক্তি (ছেলেদের, আমাদের)।

দেয়াসিনি

দেয়াসিনি [ dēẏāsini ] বি. 1 দেবসেবিকা, পূজারিনি; 2 মন্ত্রতন্ত্র জানে এমন নারী। [< দেবদাসী কিংবা দেববাসিনী]।

দেয়াসি

দেয়াসি [ dēẏāsi ] বি. 1 পূজারি; 2 মনসা শীতলা প্রভৃতি দেবতার পূজারি বা পাণ্ডা। [সং. দেবদাসী-তু. প্রাকৃ. দেঅআসী]।

দেয়ালা

দেয়ালা [ dēẏālā ] বি. স্বপ্নের ঘোরে শিশুর হাসিকান্না (‘শৈশবের আবছায়ে শিশুর দেয়ালা’: দে. সে.)। [সং. দেবলীলা]।

দেয়া

দেয়া2 [ dēẏā2 ] বি. মেঘ (‘ঘনঘন দেয়া গরজন’: জ্ঞান.)। [< সং. দেবতা]।

দেয়

দেয় [ dēẏa ] বিণ. দিতে হবে এমন, দানযোগ্য (সরকারকে দেয় কর)। [সং. √ দা + য]।

দেমাক

দেমাক [ dēmāka ] বি. গর্ব, অহংকার, দম্ভ (দেমাকে মাটিতে পা পড়ে না)। [আ. দিমাগ্]।