দের

-দের [ -dēra ] সম্বন্ধপদে বহুবচনের বিভক্তি (ছেলেদের, আমাদের)।

দেয়াসিনি

দেয়াসিনি [ dēẏāsini ] বি. 1 দেবসেবিকা, পূজারিনি; 2 মন্ত্রতন্ত্র জানে এমন নারী। [< দেবদাসী কিংবা দেববাসিনী]।

দেবালয়

দেবালয়, দেবায়তন [ dēbālaẏa, dēbāẏatana ] বি. মন্দির। [সং. দেব + আলয়, আয়তন]।

দেবারি

দেবারি [ dēbāri ] বি. দেবতার শত্রু; দৈত্য; অসুর। [সং. দেব + অরি]।

দেবান্তক

দেবান্তক [ dēbāntaka ] বিণ. দেবতার হত্যাকারী। [সং. দেব + অন্তক]।

দেবানুগ্রহ

দেবানুগ্রহ [ dēbānugraha ] বি. দেবতার দয়া। [সং. দেব + অনুগ্রহ]।

দেবাদেশ

দেবাদেশ [ dēbādēśa ] বি. 1 দেবতার নির্দেশ; 2 স্বর্গীয় বা দৈব প্রেরণা। [সং. দেব + আদেশ]।

দেবাদিদেব

দেবাদিদেব [ dēbādi-dēba ] বি. 1 সর্বপ্রধান দেবতা; 2 মহাদেব; 3 বিষ্ণু; 4 ব্রহ্মা। [সং. দেব + আদিদেব]।

দেবাতাত্মা

দেবাত্মা (-ত্মন্), দেবাতাত্মা [ dēbātmā (-tman), dēbātātmā ] (-ত্মন্) বিণ. দেবতাস্বরূপ, দেবতার তুল্য, দেবতার মতো মহত্ চিত্তবৃত্তিযুক্ত, পবিত্র (দেবতাত্মা হিমালয়)। [সং. দেব + আত্মন্, দেবতা + আত্মন্]।

দেবোচিত

দেবোচিত [ dēbōcita ] বিণ. দেবতুল্য (দেবোচিত কান্তি)। [সং. দেব + উচিত]।