দেব্যা

দেব্যা [ dēbyā ] (বর্ত. অপ্র.) বিধবা ব্রাহ্মণ নারীদের নামের শেষে ব্যবহৃত উপনাম বা পদবিবিশেষ। [সং. দেবী]।

দেশছাড়া

দেশছাড়া বিণ. 1 দেশের নিয়ম বা পরিস্হিতির সঙ্গে সংগতি নেই এমন (এমন দেশছাড়া নিয়মের কথা কেউ কখনো শুনেছে?); 2 বহুকাল দেশের বাইরে রয়েছে এমন।

দেবোপম

দেবোপম [ dēbōpama ] বিণ. দেবতুল্য, দেবোচিত, দেবসদৃশ (দেবোপম কান্তি)। [সং. দেব + উপমা (সমাসান্ত)]।

দেশকাল

দেশকাল বি. স্হান ও সময় বা তাদের স্বরূপ; অবস্হা, পরিবেশ ইত্যাদি।

দেশ

দেশ [ dēśa ] বি. 1 পৃথিবীর ভৌগোলিক বিভাগবিশেষ (বহু দেশ দেখেছি); 2 পৃথিবীর রাজনৈতিক বিভাগবিশেষ, রাষ্ট্র (তিনটি দেশ নিয়ে এই সংগঠন); 3 প্রদেশ (বঙ্গদেশ, রাঢ়দেশ); 4 স্বদেশ, জন্মভূমি (দেশে ফেরার জন্য আকুলতা, দেশপ্রেম);  5 নিজের গ্রাম (দেশের বাড়ি); 6 অঞ্চল (মেরুদেশ); 7 দিক (দক্ষিণদেশের লোক); 8 শরীরের অংশ (কণ্ঠদেশ, স্কন্ধদেশ); 9 সংগীতের রাগবিশেষ। [সং. √ দিশ্ + অ]। দেশকাল বি. স্হান ও সময় বা তাদের স্বরূপ; অবস্হা, পরিবেশ ইত্যাদি। দেশকালপাত্র বি. স্হান, সময় ও পরিবেশপরিস্হিতি। দেশকালোচিত বিণ. অবস্হা ও পরিস্হিতি অনুযায়ী। দেশছাড়া বিণ. 1 দেশের নিয়ম বা পরিস্হিতির সঙ্গে সংগতি নেই এমন (এমন দেশছাড়া নিয়মের কথা কেউ কখনো শুনেছে?); 2 বহুকাল দেশের বাইরে রয়েছে এমন। দেশজ বিণ. দেশে উত্পন্ন, দেশি। দেশজোড়া বিণ. সারা দেশে ছড়িয়ে রয়েছে এমন, সারা দেশে...

দেরি

দেরি [ dēri ] বি. বিলম্ব। [ফা. দের্]।

দেরাজ

দেরাজ [ dērāja ] বি. টেবিল, আলমারি প্রভৃতির মধ্যেকার বাক্সবিশেষ, টানা, drawer. [ফা. দরাজ্]।

দেরকো

দেরকো [ dērakō ] বি. কাঠের তৈরি পিলশুজ, কাঠের তৈরি দীপাধার। [সং. দীপবৃক্ষ]।