দ দেশাচার দেশাচার [ dēśācāra ] বি. শাস্ত্রবিহিত না হলেও দেশের মধ্যে প্রচলিত আচার বা প্রথা। [সং. দেশ + আচার]।
দ দেশনা দেশনা [ dēśanā ] বি. উপদেশ, শিক্ষা (বুদ্ধদেবের ধর্মদেশনা, গুরুর অন্তিম দেশনা)। [সং. √ দিশ্ + অন + আ]।
দ দেশহিতৈষী দেশহিতব্রত, দেশহিতৈষী বি. দেশের মঙ্গলসাধনের ব্রত বা সংকল্প। ☐ বিণ. দেশের মঙ্গলই যার ব্রত।
দ দেশব্যাপী দেশজোড়া, দেশব্যাপী (-পিন্), দেশময় বিণ. সারা দেশে ছড়িয়ে রয়েছে এমন, সারা দেশে প্রচারিত (দেশছোড়া সুনাম)।
দ দেশজোড়া দেশজোড়া, দেশব্যাপী (-পিন্), দেশময় বিণ. সারা দেশে ছড়িয়ে রয়েছে এমন, সারা দেশে প্রচারিত (দেশছোড়া সুনাম)।