দেশাচার

দেশাচার [ dēśācāra ] বি. শাস্ত্রবিহিত না হলেও দেশের মধ্যে প্রচলিত আচার বা প্রথা। [সং. দেশ + আচার]।

দেশনা

দেশনা [ dēśanā ] বি. উপদেশ, শিক্ষা (বুদ্ধদেবের ধর্মদেশনা, গুরুর অন্তিম দেশনা)। [সং. √ দিশ্ + অন + আ]।

দেশহিতৈষী

দেশহিতব্রত, দেশহিতৈষী বি. দেশের মঙ্গলসাধনের ব্রত বা সংকল্প। ☐ বিণ. দেশের মঙ্গলই যার ব্রত।

দেশহিতব্রত

দেশহিতব্রত, দেশহিতৈষী বি. দেশের মঙ্গলসাধনের ব্রত বা সংকল্প। ☐ বিণ. দেশের মঙ্গলই যার ব্রত।

দেশসেবক

দেশসেবক বিণ. বি. দেশের কল্যাণে নিযুক্ত, দেশের সেবা করে এমন।

দেশমাতৃকা

দেশমাতৃকা বি. স্বদেশজননী, মাত়ৃরূপা জন্মভূমি।

দেশময়

দেশময় বিণ. দেশজোড়া, দেশব্যাপী।

দেশভ্রমণ

দেশভ্রমণ বি. দেশের নানা স্হানে কিংবা নানা দেশে বেড়ানো।

দেশবিদেশ

দেশবিদেশ বি. স্বদেশ ও অন্য দেশ; নানা দেশ (দেশবিদেশের খেলা)।