দেশ্য

দেশীয়, দেশ্য [ dēśīẏa, dēśya ] বিণ. 1 দেশজ, দেশে উত্পন্ন (দেশীয় সম্পদ); 2 দেশসম্বন্ধীয় (দেশীয় ইতিহাস, দেশীয় অর্থনীতি); 3 দেশে প্রচলিত (দেশীয় আচার, দেশীয় রীতিনীতি)। [সং. দেশ + ঈয়, য]।

দেশীয়

দেশী

দেশি, দেশী [ dēśi, dēśī ] বিণ. 1 দেশে নির্মিত বা উত্পন্ন (দেশি চাল, দেশি কাপড়, দেশি যন্ত্রপাতি); 2 স্বদেশে প্রচলিত (দেশি আচার ব্যবহার); 3 দেশ থেকে আগত (পরদেশি); 4 সংগীতের রাগবিশেষ। [সং. দেশ + ইন্]।

দেশি

দেশান্তরী

দেশান্তরি, দেশান্তরী [ dēśāntari, dēśāntarī ] বিণ. 1 বিদেশে গেছে এমন, (দেশান্তরি হওয়া); 2 স্বদেশত্যাগী; 3 নিরুদ্দিষ্ট। [সং. দেশান্তর + বাং. ই]।

দেশান্তরি

দেশান্তরিত

দেশান্তরিত বিণ. 1 অন্য দেশে বা দূর দেশে গেছে এমন; 2 স্বদেশ থেকে বিতাড়িত; 3 বিদেশবাসী, প্রবাসী।

দেশান্তর

দেশান্তর [ dēśāntara ] বি. 1 অন্য দেশ (দেশান্তরে যাওয়া); 2 দূরের দেশ; 3 (ভূগো.) মুখ্য মধ্যরেখা বা prime meridian থেকে কোনো নির্দিষ্ট স্হানের কৌণিক দূরত্ব বা নিরক্ষবৃত্তের চাপ, দ্রাঘিমা, longitude (বি.প.)। [সং. দেশ+অন্তর]। দেশান্তরিত বিণ. 1 অন্য দেশে বা দূর দেশে গেছে এমন; 2 স্বদেশ থেকে বিতাড়িত; 3 বিদেশবাসী, প্রবাসী।

দেশাধিপ

দেশাধিপ [ dēśādhipa ] বি. দেশের অধিকর্তা, রাজা। [সং. দেশ + অধিপ]।

দেশাত্মবোধ

দেশাত্মবোধ ক বিণ. দেশাত্মবোধ জাগায় এমন (দেশাত্মবোধক সংগীত)।