দেহদান

দেহদান বি. 1 মৃত্যু, জীবন বিসর্জন; 2 যৌন সম্ভোগের জন্য (প্রধানত স্ত্রীলোক কর্তৃক) শরীর সমর্পণ।

দেহা

দেহা [ dēhā ] বি. (ব্রজ. ও প্রা. বাং.) 1 দেহ, শরীর (‘কাঁহে সোঁপালি নিজ দেহা’: গো. দা.); 2 জীবন। [সং. দেহ]।

দেহলি

দেহলি, (বর্জি) দেহলী [ dēhali, (barji) dēhalī ] বি. 1 বারান্দা, দাওয়া, ঘরের সামনের রক; 2 চৌকাঠ, গোবরাট; টৌকাঠের উপরের বা নীচের কাঠ। [সং. দেহ + √ লা + ই]।

দেহসৌষ্ঠব

দেহসৌন্দর্য, দেহসৌষ্ঠব বি. দেহশ্রী -র অনুরূপ।

দেহশ্রী

দেহশোভা, দেহশ্রী বি. শরীরের সৌন্দর্য বা কান্তি।

দেহশোভা

দেহশোভা, দেহশ্রী বি. শরীরের সৌন্দর্য বা কান্তি।

দেহ রাখা

দেহ রাখা ক্রি. বি. মারা যাওয়া (কাশীতে দেহ রেখেছেন)।

দেহরক্ষী

দেহরক্ষী বি. রাজা প্রভৃতিকে রক্ষা করার জন্য যে অনুচর সঙ্গে সঙ্গে থাকে।

দেশহিতব্রতী

দেশহিতব্রতী (-তিন্) বিণ. দেশের কল্যাণকে ব্রত বা সংকল্প হিসাবে গ্রহণ করেছে এমন।