দৈববাণী

দৈববাণী বি. আকাশ থেকে ধ্বনিত দেবতার বাণী, অলক্ষ্যে অবস্হিত দেবতার ঘোষণা।

দৈবদোষ

দৈবদোষ বি. অদৃষ্টের প্রতিকূলতা।

দৈবী

দৈবী [ daibī ] বিণ. (স্ত্রী.) দেবসম্বন্ধীয়, দেবকৃত (দৈবী প্রেরণা, দৈবী শক্তি)। [সং. দেব + অ + ঈ]। দৈবী বাক্ বি. দেবভাষা, সংস্কৃত। দৈবী মায়া বি. অলৌকিক মায়া; ঐশ্বরিক মায়া। দৈবী শক্তি বি. অলৌকিক বা ঐশ্বরিক শক্তি, যে শক্তি মানুষের বোধ বা নিয়ন্ত্রণের অতীত।

দৈব

দৈব [ daiba ] বি. অদৃষ্ট, ভাগ্য (‘প্রবাসে দৈবের বশে’: মধু)। ☐ বিণ. 1 দেবতাসম্বন্ধীয় (দৈবঘটনা); 2 দেবকৃত (দৈববাণী); 3 বুদ্ধির অগম্য, অলৌকিক (দৈব শক্তি, দৈব চিকিত্সা)। [সং. দেব + অ]। স্ত্রী. দৈবী। দৈবক্রমে, দৈবগতিকে ক্রি-বিণ. দৈবাত্, হঠাত্, ভাগ্যক্রমে (দৈবগতিকে তার দেখা পেয়ে গেলাম)। দৈবঘটনা বি. অলৌকিক বা আকস্মিক ঘটনা। দৈবজ্ঞ বিণ. ভাগ্যগণনাকারী, জ্যোতিষী। দৈবত বি. দেবতা (‘সহায় দৈবত’: সু.দ.)। দৈবদুর্বিপাক বি. যে ঘটনার জন্য মানুষ দায়ী নয়, প্রাকৃতিক দুর্ঘটনা। দৈবদোষ বি. অদৃষ্টের প্রতিকূলতা। দৈববশত, দৈববশে – – দৈবক্রমে -র অনুরূপ। দৈববাণী বি. আকাশ থেকে ধ্বনিত দেবতার বাণী, অলক্ষ্যে অবস্হিত দেবতার ঘোষণা। দৈববিড়ম্বনা বি. দেবতার বা ভাগ্যের ছলনা বা প্রতিকূলতা। দৈবযোগে ক্রি-বিণ. দৈবক্রমে -র অনুরূপ। দৈবশক্তি বি. দেবতার আয়ত্ত বা অলৌকিক শক্তি; বিধিদত্ত ক্ষমতা। দৈবাত্ অব্য. 1হঠাত্, সহসা (দৈবাত্ যদি কেউ চলে আসে); 2 দৈববশত।...

দেহান্তর

দেহান্তর [ dēhāntara ] বি. 1 অন্য দেহ; 2 পুনর্জন্ম। [সং. দেহ + অন্তর]।

দেহান্ত

দেহান্ত [ dēhānta ] বি. মৃত্যু। [সং. দেহ + অন্ত]।

দেহাত্মবাদ

দেহাত্মবাদ [ dēhātma-bāda ] বি. দেহই আত্মা বা দেহ থেকে স্বতন্ত্র আত্মা নেই-এই মত, চার্বাকের জড়বাদী দর্শন। [সং. দেহাত্মন্ + বাদ]। দেহাত্মবাদী (-দিন্) বিণ. বি. দেহাত্মবাদে বিশ্বাসী।