দ দৈবগতিকে দৈবক্রমে, দৈবগতিকে, দৈববশত, দৈববশে, দৈবযোগে ক্রি-বিণ. দৈবাত্, হঠাত্, ভাগ্যক্রমে (দৈবগতিকে তার দেখা পেয়ে গেলাম)।
দ দৈন্য দৈন্য [ dainya ] বিণ. 1 দীনতা; 2 দারিদ্র, অভাব; 3 কার্পণ্য, ব্যয় করতে কাতরতা। [সং. দীন + য]। দৈন্যদশা বি. দারিদ্র; দুরবস্হা।
দ দৈনিক দৈনিক [ dainika ] বিণ. দৈনন্দিন, প্রত্যহ করতে হয় বা ঘটে এমন (দৈনিক রুটিন)। ☐ বি. রোজ প্রকাশিত হয় এমন সংবাদপত্র (দৈনিকে চোখ বুলানো)। [সং. দিন + ইক]।
দ দৈনন্দিন দৈনন্দিন [ dainandina ] বিণ. প্রতিদিনের, প্রাত্যহিক, দৈনিক (দৈনন্দিন কাজ)। [সং. দিন + দিন + অ]। বি. দৈনন্দিনতা।
দ দৈন দৈন1 [ daina1 ] বিণ. দৈনিক; দিবসসংক্রান্ত। [সং. দিন + অ]। দৈন2 [ daina2 ] বিণ. দীনতা, দারিদ্র। [সং. দীন + অ]।