দ দোসা দোসা, ধোসা [ dōsā, dhōsā ] বি. চালের গুঁড়ো ও কলাইয়ের ডালবাটা দিয়ে প্রস্তুত দক্ষিণ ভারতীয় খাবারবিশেষ। [তা. ধোসা]।
দ দোসর দোসর [ dōsara ] বিণ. বি. 1 সহযোগী, সহায় (‘তোর নাইকো দোসর ভবের মাঝে’: কর্মের দোসর); 2 দ্বিতীয় (এ ব্যাপারে তার দোসর মেলা ভার); 3 ভাগীদার (চোরের দোসর)। [হি. দুসরা]।
দ দোষগ্রাহী দোষগ্রাহী (-হিন্), দোষদর্শী (-র্শিন্) বিণ. কেবল অন্যের দোষ দেখে বা ধরে এমন, ছিদ্রান্বেষী।