দোহদ

দোহদ [ dōhada ] বি. 1 গর্ভিণীর ইচ্ছা বা সাধ; 2 ইচ্ছা, বাসনা; 3 গর্ভ। [সং. দোহ + √ দা + অ]। দোহদদান বি. গর্ভবতী স্ত্রীলোককে তার বাসনা অনুযায়ী বিবিধ ভোজ্য দানের উত্সব, সাধভক্ষণের অনুষ্ঠান।

দোহক

দোহক [ dōhaka ] বিণ. 1 দুধ দোহন করে এমন; 2 (আল.) শোষণকারী। [সং. √ দুহ্ + অক]।

দোস্তি

দোস্তি বি. বন্ধুত্ব (দোস্তি করা, দোস্তি পাতানো)।

দোস্ত

দোস্ত [ dōsta ] বি. বন্ধু। [ফা. দোস্ত্]। দোস্তি বি. বন্ধুত্ব (দোস্তি করা, দোস্তি পাতানো)।

দোহাকার

দোহা, দোহাকার [ dōhā, dōhākāra ] যথাক্রমে দোঁহা2 ও দোঁহাকার -এর রূপভেদ।

দোহা

দোহা, দোহাকার [ dōhā, dōhākāra ] যথাক্রমে দোঁহা2 ও দোঁহাকার -এর রূপভেদ।

দোহাই

দোহাই [ dōhāi ] বি. 1 কারও নাম নিয়ে শপথ বা দিব্যি (ঈশ্বরের দোহাই, এমন কাজ করব না, ধর্মের দোহাই); 2 মিনতি করা (দোহাই তোমরা একটু চুপ করো); 3 অজুহাত, ছুতা, অছিলা (অসুস্হতার দোহাই, দারিদ্রের দোহাই); 4 নজির (অতীতের ঘটনার দোহাই দেওয়া)। [হি. দুহাই]।

দোহনী

দোহনপাত্র, দোহনী বি. দুধ দোহনের পাত্র। দোহনীয়, দোহ্য বিণ. দোহনযোগ্য।