দংষ্ট্রী

দংষ্ট্রাল, দংষ্ট্রী (-ষ্ট্রিন্) বিণ. বড় দাঁতবিশিষ্ট, দাঁতালো।

দংষ্ট্রাল

দংষ্ট্রাল, দংষ্ট্রী (-ষ্ট্রিন্) বিণ. বড় দাঁতবিশিষ্ট, দাঁতালো।

দংষ্ট্রা

দংষ্ট্রা [ daṃṣṭrā ] বি. ১. বড় ও ভয়ংকর দাঁত; ২. দাড়া। [সং. √ দন্শ্ + ত্র + আ]। দংষ্ট্রাল, দংষ্ট্রী (-ষ্ট্রিন্) বিণ. বড় দাঁতবিশিষ্ট, দাঁতালো।

দংষ্ট্র

দংষ্ট্র [ daṃṣṭra ] বি. যা দিয়ে দংশন করা হয়, দাঁত। [সং. √ দন্শ্ + ত্র]।

দক্ষিণাবর্ত

দক্ষিণাবর্ত [ dakṣiṇābarta ] বিণ. ১. দক্ষিণ বা ডান দিকে পাক খেয়ে গেছে এমন (দক্ষিণাবর্ত শঙ্খ); ২. দক্ষিণ দিকে আবর্তবিশিষ্ট। ☐ বি. দক্ষিণাপথ। [সং. দক্ষিণ + আবর্ত]।

দক্ষিণাপথ

দক্ষিণাপথ [ dakṣiṇā-patha ] বি. বিন্ধ্যপর্বতের দক্ষিণ দিকে অবস্হিত ভারতবর্ষের অংশ, দাক্ষিণাত্য। [সং. দক্ষিণা + পথ]।

দক্ষিণান্ত

দক্ষিণান্ত [ dakṣiṇānta ] বি. পুরোহিতকে দক্ষিণা দানপূর্বক পূজাদি অনুষ্ঠানের সমাপ্তি (‘বিদায় দিলাম তারে যথোচিত দক্ষিণান্ত ক’রে: সু.দ.) [সং. দক্ষিণ + অন্ত]

দক্ষিণাচার

দক্ষিণাচার [ dakṣiṇācāra ] বি. তান্ত্রিক আচারবিশেষ। [সং. দক্ষিণ + আচার]। দক্ষিণাচারী (-রিন্) বিণ. দক্ষিণাচার পালনকারী।

দক্ষিণাচল

দক্ষিণাচল [ dakṣiṇācala ] বি. পৃথিবীর দক্ষিণ প্রান্তে অবস্হিত পর্বত, মলয়গিরি। [সং. দক্ষিণ + অচল (পর্বত)]।