দ দহরম দহরম [ daha-rama ] বি. ঘনিষ্ঠ মেলামেশা বা বন্ধুত্ব। [ফা. দর্হম্]। দহরম মহরম বি. গভীর অন্তরঙ্গতা; অত্যন্ত মাখামাখি। [ফা. দর্হম্-বর্হম্ + আ. মহ্রম্]।
দ দস্যি দস্যি [ dasyi ] বিণ. (আদরসূচক কথ্য) দুরন্ত (দস্যি ছেলে)। [সং. দস্যু]। দস্যিপনা বি. দুরন্তপনা, দুরন্ত স্বভাব বা আচরণ।
দ দহ দহ [ daha ] বি. ১. নদী বা জলাশয়ের অতলস্পর্শ ও ঘূর্ণিময় অংশ; ২. ঘূর্ণিজল; ৩. হ্রদ (কালীদহ); ৪. গভীর গর্ত; ৫. (আল.) কঠিন সংকট (দহে পড়া, দহে মজানো)। [সং. হ্রদ > হদ > (ধ্বনিবিপর্যয়ে) দহ [দ্র দ২]।
দ দস্তুরি দস্তুরি [ dasturi ] বি. ১. দ্রব্যাদি বিক্রির সময় বিক্রেতা মূল্যের যে অংশ ছেড়ে দেয়, discount; ২. খরিদ্দার জুটিয়ে আনার দরুন পারিশ্রমিকরূপে মূল্যের যে অংশ প্রাপ্য, দালালি, কমিশন। [ফা. দস্তরি]।
দ দলো দলুয়া, (কথ্য) দলো [ daluẏā, dalō ] বি. রস-ঝরানো গুড় থেকে প্রস্তুত লাল আভাযুক্ত চিনিবিশেষ। [বাং. দলা + উয়া > ও]।
দ দলুয়া দলুয়া, (কথ্য) দলো [ daluẏā, dalō ] বি. রস-ঝরানো গুড় থেকে প্রস্তুত লাল আভাযুক্ত চিনিবিশেষ। [বাং. দলা + উয়া > ও]।
দ দলিত দলিত [ dalita ] বিণ. ১. মর্দিত, মাড়ানো হয়েছে এমন (পদদলিত); ২. পিষ্ট (দলিত সর্প); ৩. দমিত, শাসিত (দলিত শত্রু); ৪. নিপীড়িত (দলিত হৃদয়ের বেদনা)। [সং. √ দল্ + ত]।