দাঁড়াশ

দাঁড়াশ [ dānḍāśa ] বি. নির্বিষ সাপবিশেষ, ঢ্যামনা। [দেশি]।

দাদু

দাদু [ dādu ] বি. ১. পিতামহ; ২. মাতামহ। [বাং. দাদা + উ (আদরে)]।

দাদুপন্হী

দাদুপন্হী [ dādu-panhī ] বি. ভক্ত দাদু-র মতাবলম্বী বৈষ্ণব ধর্মসম্প্রদায়বিশেষ। [বাং. দাদু + পন্হী]।

দাদখানি

দাদখানি [ dāda-khāni ] বি. (বাংলার সুলতান দাউদ খানের নামে প্রচলিত) অত্যুত্কৃষ্ট চালবিশেষ। [দাউদখান > দাদখান + বাং. ই]।

দাত্যূহ

দাত্যূহ [ dātyūha ] বি. ১. ডাহুক বা ডাক পাখি; ২. চাতক। [সং. দাতি (√ দা + ক্তিন্) + √ ঊহ্ + অ]।

দাত্র

দাত্র [ dātra ] বি. দা, কাটারি। [সং. √ দো + ত্র]।

দাণ্ডা

দাণ্ডা [ dāṇḍā ] বি. ১. ডাণ্ডা, লাঠি; ২. নৌকার দাঁড়। [সং. দণ্‌ড]।

দাগি

দাগি [ dāgi ] বিণ. ১. দাগযুক্ত (দাগি আম); ২. কলঙ্কযুক্ত, কলঙ্কিত; ৩. পূর্বে দণ্ডপ্রাপ্ত, ঘাগি (দাগি চোর)। [বাং. দাগ + ই]।

দাগরাজি

দাগরাজি [ dāga-rāji ] বি. ১. (ছাদ ইত্যাদির) ভাঙা বা ফাটা মেরামত; ২. জীর্ণসংস্কার। [ফা. দাগ্রাজী]।

দাগনি

দাগনি [ dāgani ] বি. যে-লোহা পুড়িয়ে গোরু-মোষের গায়ে দাগ দেওয়া হয়। [বাং. দাগ + নি]।