দাম্পত্য

দাম্পত্য [ dāmpatya ] বিণ. দম্পতিবিষয়ক। ☐ বি. ১. দম্পতির অবস্হা; ২. স্বামী-স্ত্রীর সম্পর্ক। [সং. দম্পতি + য]।

দামিনী

দামিনী [ dāminī ] বি. (স্ত্রী.) বিদ্যুত্ (‘দিশি দিশি সচকিত, দামিনী চমকিত’: রবীন্দ্র)। [সং. দামন্ + ইন্ + ঈ (স্ত্রী)]।

দামড়া

দামড়া [ dāmaḍā ] বি. ১. ছিন্নমুষ্ক ষণ্ড, মুষ্কহীন ষাঁড়; ২. বলদ; ৩. শিশু বৃষ। [< সং. দম্য (বাছুর)]।

দাপন

দাপন [ dāpana ] বি. দান করানো। [সং. √ দা + ণিচ্ + অন]।

দাপট

দাপট [ dāpaṭa ] বি. ১. তেজ, প্রচণ্ডতা, তীব্রতা (গ্রীষ্মের দাপট); ২. দর্পোদ্ধত স্বভাব, পরাক্রম (জমিদারের দাপট)। [বাং. দাপ + ট]।

দাপক

দাপক [ dāpaka ] বি. যে দেওয়ায়। [সং. √ দা + ণিচ্ + অক]।

দাখিলা

দাখিলা [ dākhilā ] বি. (প্রধানত প্রজাকে জমিদারের দেওয়া) খাজনা প্রাপ্তির রসিদ বা স্বীকারপত্র। [আ. দাখিলা]।

দাক্ষিণ্য

দাক্ষিণ্য [ dākṣiṇya ] বি. ১. অনুগ্রহ, দয়া (কারও দাক্ষিণ্যে বেঁচে থাকতে চাই না); ২. ঔদার্য; ৩. সারল্য; ৪. সৌজন্য। [সং. দক্ষিণ + য]।

দাক্ষিণাত্য

দাক্ষিণাত্য [ dākṣiṇātya ] বিণ. দক্ষিণদেশীয়; দক্ষিণাপথে অবস্হিত বা জাত। ☐ বি. বিন্ধ্যপর্বতের দক্ষিণদিকস্হ ভারতবর্ষের অংশ, দক্ষিণাপথ। [সং. দক্ষিণা + ত্য]।

দাক্ষায়ণী

দাক্ষায়ণী [ dākṣāẏaṇī ] বি. প্রজাপতি দক্ষের কন্যা, সতী। [সং. দক্ষ + অয়ন (অপত্যার্থে) + ঈ]।