দ দাদুর দাদুর [ dādura ] বি. (সচ. কাব্যে) ভেক, ব্যাং। [সং. দর্দরি]। দাদুরি, (বর্জি.) দাদুরী বি. (স্ত্রী.) স্ত্রী ব্যাং (‘মত্ত দাদুরী, ডাকে ডাহুকী’: বিদ্যা.)।
দ দামোদর দামোদর [ dāmōdara ] বি. ১. (শৈশবে দুরন্তপনার জন্য যশোদা উদরে অর্থাত্ কোমরে দাম বা দড়ি বেঁধে রাখতেন বলে) শ্রীকৃষ্ণ; ২. বিষ্ণু; ৩. পশ্চিমবঙ্গের নদীবিশেষ। [সং. দামন্ + উদর]।