দ দুর্বলতা দুর্বলতা [ durbalatā ] বি. ১. বল বা শক্তির অভাব; ২. ক্ষীণতা, মৃদুতা; ৩. রুগ্ণভাব; ৪. পক্ষপাত, আসক্তি (আমার প্রতি তাঁর একটা দুর্বলতা আছে)। [সং. দুর্ + বল + তা]।
দ দুর্বাক দুর্বাক [ durbāka ] (-বাক্) বিণ. কটুভাষী বা অপ্রিয়ভাষী, কটু কথা বলে এমন। [সং. দুর্ + বাচ্]।
দ দিনার দিনার [ dināra ] বি. ১. আরবের স্বর্ণমুদ্রাবিশেষ; ২. আরব ও অন্য কোনো কোনো দেশের মুদ্রা। [আ. দীনার]।
দ দীপিত দীপিত [ dīpita ] বিণ. ১. প্রজ্বালিত, জ্বালা হয়েছে এমন; ২. উদ্ভাসিত, আলোকিত; ৩. প্রকাশিত; ৪. উদ্দীপিত, উত্তেজিত। [সং. √ দীপ্ + ণিচ্ + ত]।
দ দীপোৎসব দীপোত্সব [ dīpōtsaba ] বি. প্রদীপের আলোয় গৃহাদি আলোকিত বা সজ্জিত করার উত্সব, দেওয়ালি, দীপান্বিতা। [সং. দীপ + উত্সব]।
দ দীপক দীপক [ dīpaka ] বিণ. ১. শোভাকর, দীপ্তিদায়ক; ২. প্রজ্বালক; ৩. উদ্দীপক, উত্তেজক; ৪. প্রকাশক, প্রকাশিত করে এমন। ☐ বি. ১. প্রদীপ (রঘুকুলদীপক); ২. সংগীতের রাগবিশেষ। [সং. √ দীপ্ + অক]।