দণ্ডকারণ্য

দণ্ডকারণ্য [ daṇḍakāraṇya ] বি. (পুরাণে বর্ণিত) নর্মদা ও গোদাবরী নদীর তীরবর্তী দণ্ডক রাজার রাজ্য যা ঋষিশাপে অরণ্যে পরিণত হয়েছিল; বর্তমানে যে অঞ্চল উদ্বাস্তুপুনর্বাসনের জন্য নির্দিষ্ট। [সং. দণ্ড + অরণ্য]।

দখলদার

দখলকার, দখলদার, দখলিকার, দখলিদার বিণ. (সম্পত্তি) দখল করে আছে এমন, অধিকারী (‘দখলিকার স্বত্বে’: সু.রা.)।

দখলকার

দখলকার, দখলদার, দখলিকার, দখলিদার বিণ. (সম্পত্তি) দখল করে আছে এমন, অধিকারী (‘দখলিকার স্বত্বে’: সু.রা.)।

দখলিত

দখলিত বিণ. দখল করা হয়েছে এমন।

দখলি

দখলি বিণ. দখলবিষয়ক; দখলে আছে এমন, অধিকারভুক্ত।

দগদগে

দগদগে বিণ. দগদগ করছে এমন, জ্বলছে এমন (দগদগে ঘা)।

দঙ্গল

দঙ্গল [ daṅgala ] বি. ১. দল (এক দঙ্গল ছেলে); ২. ভিড়; ৩. কুস্তি। [ফা. দংগল]। দঙ্গলে দঙ্গলে ক্রি-বিণ. দলে দলে।

দজ্জাল

দজ্জাল [ dajjāla ] বিণ. ১. অবাধ্য বা দুর্দান্ত; ২. ঝগড়াটে (দজ্জাল মেয়ে); ৩. দুষ্ট। [আ. দজ্জাল]।