দ্বাচত্বারিংশ

দ্বাচত্বারিংশ [ dbācatbāriṃśa ] বিণ. 42 সংখ্যক (দ্বাচত্বারিংশ অধ্যায়)। [সং. দ্বিচত্বারিংশত্ + অ]। দ্বাচত্বারিংশত্ বি. বিণ. 42 সংখ্যা বা সংখ্যক, বিয়াল্লিশ। দ্বাচত্বারিংশত্তম বিণ. 42 সংখ্যক। দ্বাচত্বারিংশত্তমী বিণ. (স্ত্রী.) 42 সংখ্যক।

দ্বয়

দ্বয় [ dbaẏa ] সর্ব. বি. দুই, উভয়, যুগল (পুত্রদ্বয়, কন্যাদ্বয়, হস্তদ্বয়)। [সং. দ্বি + অয়]।

দ্বন্দ্বাতীত

দ্বন্দ্বাতীত বিণ. সুখদুঃখ বা এইরকম পরস্পরবিরোধী বোধের অতীত বা সেই বিরোধ সহ্য করতে পারে এমন।

দ্বাবিংশ

দ্বাবিংশ তি বি. বিণ. 22 সংখ্যা বা সংখ্যক, বাইশ।

দ্বাদশী

দ্বাদশী বি. (স্ত্রী.) তিথিবিশেষ। ☐ বিণ. (স্ত্রী.) 1 বারো বছর বয়স্কা; 2 দ্বাদশস্হানীয়া।

দ্বাদশ

দ্বাদশ [ dbādaśa ] (-শন্) বি. বিণ. 12 সংখ্যা বা সংখ্যক, বারো। [সং. দ্বি + দশন্]। দ্বাদশী বি. (স্ত্রী.) তিথিবিশেষ। ☐ বিণ. (স্ত্রী.) 1 বারো বছর বয়স্কা; 2 দ্বাদশস্হানীয়া।