দ্ব্যহ

দ্ব্যহ [ dbyaha ] বি. দুই দিন। [সং. দ্বি + অহন্]।

দ্ব্যাহিক

দ্ব্যাহিক [ dbyāhika ] বিণ. ১. দুইদিন ব্যাপী; ২. দুইদিন অন্তর ঘটে এমন। [সং. দ্ব্যহ + ইক]।

দ্রঢ়িষ্ঠ

দ্রঢ়িষ্ঠ [ draḍhiṣṭha ] বিণ. ১. দৃঢ়তম; ২. অত্যন্ত দৃঢ়। [সং. দৃঢ় + ইষ্ঠ]। স্ত্রী. দ্রঢ়িষ্ঠা।

দ্যোতনা

দ্যোতনা [ dyōtanā ] বি. ১. ইঙ্গিত, ব্যঞ্জনা; ২. প্রকাশ। [সং. √ দ্যুত্ + অন + আ]। দ্যোতনাময় বিণ. ব্যঞ্জনাময়, ইঙ্গিতময়।

দ্যোতক

দ্যোতক [ dyōtaka ] বিণ. ১. সূচক; ব্যঞ্জক, পরিচায়ক, প্রকাশক (ব্যক্তিত্বের দ্যোতক); ২. উদ্বোধক। [সং. √ দ্যুত্ + অক]।

দ্রঢ়ীয়ান

দ্রঢ়ীয়ান, [ draḍhīẏāna, ] (বর্জি.) দ্রঢ়ীয়ান্ (-য়স্) বিণ. দৃঢ়তর। [সং. দৃঢ় + ঈয়স্]। স্ত্রী. দ্রঢ়ীয়সী।

দ্রষ্টা

দ্রষ্টা [ draṣṭā ] (-ষ্টৃ) বিণ.বি. ১. দর্শনকারী (মন্ত্রদ্রষ্টা ঋষি); ২. সাক্ষী; ৩. গভীর অর্ন্তদৃষ্টিসম্পন্ন (রবীন্দ্রনাথ কেবল কবিই নন, দ্রষ্টাও); ৪. সত্যদৃষ্টি বা অর্ন্তদৃষ্টিসম্পন্ন বিচারক। [সং. √ দৃশ্ + তৃ]।