দ দ্বাপর দ্বাপর [ dbāpara ] বি. হিন্দু পুরাণে কথিত তৃতীয় যুগ। [সং. দ্বি (সত্য ও ত্রেতার) + পর (পরবর্তী)]।
দ দ্বিষ্ট দ্বিষ্ট [ dbiṣṭa ] বিণ. ১. হিংসিত, যাকে হিংসা করা হয়েছে (বিদ্বিষ্ট); ২. নিন্দিত। [সং. √ দ্বিষ্ + ত]।
দ দ্বৈধ দ্বৈধ [ dbaidha ] বি. ১. দ্বিবিধত্ব; দ্বিত্ব; ২. অনৈক্য, বিরোধ (মতদ্বৈধ); ৩. দ্বিধা, সংশয় (মনের দ্বৈধ কাটেনি)। [সং. দ্বিধা + অ]।
দ দ্বৈবার্ষিক দ্বৈবার্ষিক [ dbaibārṣika ] বিণ. ১. দুই বত্সর অন্তর ঘটে এমন; ২. দুই বত্সরব্যাপী। [সং. দ্বিবর্ষ + ইক]।
দ দ্বৈমাতৃক দ্বৈমাতৃক [ dbaimātṛka ] বিণ. নদী ও বৃষ্টি এই দুই মাতৃতুল্যা পালিকার জলে প্রচুর শস্য উত্পন্ন হয় এমন (দেশ)। [সং. দ্বিমাতৃ + ক]।
দ দ্বৈরথ দ্বৈরথ [ dbairatha ] বি. ১. দুই রথারুঢ় যোদ্ধার যুদ্ধ, দুই রথীর যুদ্ধ; ২. যুদ্ধ, সম্মুখ সমর। ☐ বিণ. দুই রথারূঢ় যোদ্ধা যুদ্ধ করছে এমন (দ্বৈরথ সমর)। [সং. দ্বিরথ + অ]।