দড়ি
দড়ি [ daḍ়i ] বি. রজ্জু, রশি। [বাং. দড়া + ই (ক্ষুদ্রার্থে)-তু. হি. ডোরা]. দড়িকলসি বি. আত্মহত্যার উপকরণবিশেষ (দড়ি-কলসিও জোটে না?)। দড়িছেঁড়া বিণ. 1 দড়ি ছিঁড়েছে এমন; 2 বন্ধনমুক্ত। দড়িদড়া বিণ. রজ্জু ও বাঁধাছাঁদা করার অনুরূপ উপকরণ। দড়িদড়ি বিণ. দড়ির মতো অত্যন্ত কৃশ, রোগা (দড়িদড়ি চেহারা)।