দড়িদড়ি

দড়িদড়ি বিণ. দড়ির মতো অত্যন্ত কৃশ, রোগা (দড়িদড়ি চেহারা)।

দড়িদড়া

দড়িদড়া বিণ. রজ্জু ও বাঁধাছাঁদা করার অনুরূপ উপকরণ।

দড়িছেঁড়া

দড়িছেঁড়া বিণ. 1 দড়ি ছিঁড়েছে এমন; 2 বন্ধনমুক্ত।

দড়িকলসি

দড়িকলসি বি. আত্মহত্যার উপকরণবিশেষ (দড়ি-কলসিও জোটে না?)।

দড়ি

দড়ি [ daḍ়i ] বি. রজ্জু, রশি। [বাং. দড়া + ই (ক্ষুদ্রার্থে)-তু. হি. ডোরা]. দড়িকলসি বি. আত্মহত্যার উপকরণবিশেষ (দড়ি-কলসিও জোটে না?)। দড়িছেঁড়া বিণ. 1 দড়ি ছিঁড়েছে এমন; 2 বন্ধনমুক্ত। দড়িদড়া বিণ. রজ্জু ও বাঁধাছাঁদা করার অনুরূপ উপকরণ। দড়িদড়ি বিণ. দড়ির মতো অত্যন্ত কৃশ, রোগা (দড়িদড়ি চেহারা)।

দড়া

দড়া [ daḍ়ā ] বি. মোটা দড়ি বা রজ্জু, কাছি। [হি. ডোরা, ডোর]. দড়া দড়ি বি. সরু মোটা নানা আকারের দড়ি।

দড়বড়ি

দড়বড়ি ক্রি-বিণ. (কাব্যে) দড়বড় করে (‘আসিল দড়বড়ি’)।

দড়বড়

দড়বড় [ daḍ়-baḍ় ] বি. দৌড়ানোর বা ঘোড়ার কদমের শব্দ। [ধ্বন্যা.]। দড়বড়ি ক্রি-বিণ. (কাব্যে) দড়বড় করে (‘আসিল দড়বড়ি’)।

দড়

দড় [ daḍ় ] বিণ. 1 মজবুত, দৃঢ়, শক্ত (বাঁশের চেয়ে কঞ্চি দড়); 2 পটু, দক্ষ (ছেলেটি একাজে বেশ দড়)। [< সং. দৃঢ়]। বাঁশের চেয়ে কঞ্চি দড় (ব্যঙ্গে) যে কৃশ বা রোগা তারই আস্ফালন বেশি।