দণ্ড
দণ্ড1 [ daṇḍa1 ] বি. 1 লাঠি, ডাণ্ডা (লৌহদণ্ড); 2 লাঠির মতো লম্বা জিনিস (মন্হনদণ্ড); 3 চার হাত পরিমাণ; 4 শাস্তি (কারাদণ্ড, প্রাণদণ্ড); 5জরিমানা, খেসারত, গচ্চা, (অর্থদণ্ড, অনেকগুলো টাকা দণ্ড গেল); 6 শাসন (ন্যায়দণ্ড); 7 শাসনদণ্ড, রাজদণ্ড (দণ্ডধর); 8 যুদ্ধ; 9 সৈন্য (দণ্ডনায়ক)।আ [সং. √ দণ্ড্ + অ]। দণ্ডগ্রহণ বি. 1 প্রাপ্য শাস্তি মেনে নেওয়া; 2 সন্নাসধর্মগ্রহণ। দণ্ডধর বি. 1 শাসক; 2 রাজা; 3 যমরাজ। ☐ বিণ. যষ্টিধারী। দণ্ডধারী (-রিন্) বিণ. যষ্টিধারী। ☐ বি. 1 সন্ন্যাসী; 2 রাজা। দণ্ডন বি. 1 শাস্তিবিধান, শাস্তি দেওয়া; 2 দমন, শাসন। দণ্ডনায়ক বি. 1দণ্ডবিধানকর্তা; 2 সেনাপতি। দণ্ডনীতি বি. 1 রাজ্যশাসননীতি; 2 শাস্তিদাননীতি। দণ্ডনীয়, দণ্ড্য বিণ. শাস্তিলাভের যোগ্য, শাস্তির যোগ্য। দণ্ডপাণি বিণ. দণ্ডধারী। ☐ বি. যম (‘দণ্ডপাণি দণ্ডধর যথা’: মধু)। দণ্ডপাল, দণ্ডপালক বি. 1 দ্বারপাল; 2 শাসনকর্তা। দণ্ডবত্ বি. ভূমিতে পড়ে সাষ্টাঙ্গে প্রণাম (দণ্ডবত্ করা)। ☐ বিণ. ওইভাবে প্রণত...
দণ্ডবত (দণ্ডবৎ)
দণ্ডবত্ বি. ভূমিতে পড়ে সাষ্টাঙ্গে প্রণাম (দণ্ডবত্ করা)। ☐ বিণ. ওইভাবে প্রণত (দণ্ডবত্ হওয়া)। খুরে খুরে দণ্ডবত্ (ব্যঙ্গে) পরোক্ষে পশু বলে ঘোষণা করে দুষ্টের কাছে পরাজয় স্বীকার বা নিষ্কৃতি কামনা।