দন্ত

দন্ত [ danta ] বি. দাঁত। [সং. √ দম্ + ত]। দন্ত-কচ-কচি বি. খিচিমিচি, ঝগড়া। দন্তকাষ্ঠ বি. দাঁতন, যে কাঠি দিয়ে দাঁত মাজা হয়। দন্তধাবন বি. 1দাঁতের মাজন; 2 দাঁতন; 3 দাঁত মাজা। দন্তপঙ্ক্তি বি. দাঁতের সারি, দাঁতের পাটি। দন্তবিকাশ বি. 1 দাঁত দেখানো; 2 দাঁত খিঁচুনি; 3 (ব্যঙ্গে) হাসি। দন্তমঞ্জন বি. দাঁত মাজা, দাঁত পরিষ্কার করা; দাঁতের মাজন। দন্তমাংস, দন্তবেষ্ট বি. দাঁতের মাঢ়ী। দন্তমূলীয় বিণ. দন্তমূলসম্বন্ধীয়। ☐ বি. দন্তমূল থেকে উচ্চারিত বর্ণ, অর্থাত্ ন, র, ল এবং স। দন্তরুচি বি. দাঁতের শোভা; (ব্যঙ্গে) হাসি। দন্তশূল বি. দাঁতের যন্ত্রণা। দন্তস্ফুট বি. 1 কামড়; 2 (আল.) দুর্বোধ্য বিষয়ের মধ্যে প্রবেশ (দন্তস্ফুট করা যায় না)। দন্তাঘাত বি. দাঁতের আঘাত; কামড়। দন্তাদন্তি বি. কামড়াকামড়ি।

দধিমন্হন

দধিমন্হন বি. ঘি ঘোল প্রভৃতি তৈরি করার জন্য দই ঘেঁটে ননি বা মাঠা বার করা।

দধিমঙ্গল

দধিমঙ্গল বি. হিন্দুদের বিবাহের দিনে সূর্যোদয়ের আগে বর ও কন্যার দই খাওয়ার আচারবিশেষ।

দধিকর্ম

দধিকর্ম বি. দই-কড়মা, দই-ছাতু ইত্যাদি দিয়ে মাঙ্গলিক কাজের জন্য প্রস্তুত ভাগবিশেষ।

দধি

দধি [ dadhi ] বি. দই, দুধের বিকারবিশেষ, দুধ জমিয়ে প্রস্তুত খাবারবিশেষ। [সং. √ দধ্ + ই]। দধিকর্ম বি. দই-কড়মা, দই-ছাতু ইত্যাদি দিয়ে মাঙ্গলিক কাজের জন্য প্রস্তুত ভাগবিশেষ। দধিমঙ্গল বি. হিন্দুদের বিবাহের দিনে সূর্যোদয়ের আগে বর ও কন্যার দই খাওয়ার আচারবিশেষ। দধিমন্হন বি. ঘি ঘোল প্রভৃতি তৈরি করার জন্য দই ঘেঁটে ননি বা মাঠা বার করা। দধিসার বি. মাখন, ননি।

দত্তাপহারী

দত্তহারী (-রিন্), দত্তাপহারী (-রিন্) বিণ. একবার কিছু দান করে পুনরায় তা কেড়ে নেয় এমন।

দন্তমূলীয়

দন্তমূলীয় বিণ. দন্তমূলসম্বন্ধীয়। ☐ বি. দন্তমূল থেকে উচ্চারিত বর্ণ, অর্থাত্ ন, র, ল এবং স।